Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ধর্মীয় আচারের নামে টানা যৌন নিগ্রহ, বাবার বিরুদ্ধে অভিযোগ মার্কিন পুলিসকর্তার মেয়ের

মেয়ের উপর প্রায় এক দশক ধরে লাগাতার যৌন নিগ্রহ! এমনই অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ পুলিসকর্তার বিরুদ্ধে।

ধর্মীয় আচারের নামে টানা যৌন নিগ্রহ, বাবার বিরুদ্ধে অভিযোগ মার্কিন পুলিসকর্তার মেয়ের
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

নয়াদিল্লি: মেয়ের উপর প্রায় এক দশক ধরে লাগাতার যৌন নিগ্রহ! এমনই অভিযোগ উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ পুলিসকর্তার বিরুদ্ধে। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন কোর্টনি তামাগনি। তিনি নিউ জার্সির বার্জেন কাউন্টির অন্তর্গত লিওনিয়া বরোর দীর্ঘদিনের পুলিস প্রধান স্কট তামাগনির কন্যা। পডকাস্টে বছর কুড়ির কোর্টনি জানান, ১০ বছরের বেশি সময় ধরে ‘ধর্মীয় আচার’ পালনের নাম করে তাঁকে ধর্ষণ করেছেন বাবা, প্রতিবেশী কেভিন স্লেভিন এবং বেশ কয়েকজন মুখোশধারী ব্যক্তি। ইতিমধ্যেই তিনি এনিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্কট-কেভিন। দু’জনেই জানিয়েছেন, তদন্তকারীদের সঙ্গে সবরকম সহযোগিতা করতে রাজি। কেভিন আবার পাল্টা মানহানির মামলাও দায়ের করেছেন কোর্টনির বিরুদ্ধে। ‘উই আর অল ইনসেন’ নামে একটি ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হয় পডকাস্টটি। সেখানেই নিজের বাবার বিরুদ্ধে একের পর এক বোমা ফাটান কোর্টনি। দাবি করেন, তাঁর বাবা স্কট, প্রতিবেশী কেভিন সহ এলাকার বেশ কয়েকজন একটি ‘শয়তানের উপাসক’ গোষ্ঠীর সদস্য। নিভৃতে গোষ্ঠীর কাজকর্ম চালাতে জঙ্গলে ‘সুড়ঙ্গ’ বানিয়েছে তারা। কখনও বাড়িতে, কখনও বা ওই সুড়ঙ্গেই তাঁর উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ কোর্টনির। তিনি আরও জানান, বংশানুক্রমিক ভাবে তাঁর বাবা এই গোষ্ঠীর সদস্য। সেই সূত্রেই বিভিন্ন ‘রীতি’ পালনের কথা বলে তাঁকে এবং তাঁর বোনেদের লাগাতার ধর্ষণ করে গিয়েছেন স্কট। শুধু তাই নয়, তাঁদের উপর অত্যাচার চালাতে অন্যদের মদতও দিয়েছেন। পুলিস প্রধান বাবার বিরুদ্ধে মানবপাচার, প্রাণীহত্যা, শিশুদের জঙ্গলে নিয়ে গিয়ে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার মতো মারাত্মক অভিযোগও এনেছেন কোর্টনি। পুলিসে দায়ের করা অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত তাঁর উপর অত্যাচার চালানো হয়। তাঁর মা জিন কাজে ব্যস্ত থাকলেই ‘স্বরূপ’ ধরতেন স্কট। অত্যাচার চালানোর আগে তাঁদের মাদক খাইয়ে বেহুঁশ করে দিতেন।

Advertisement

কিন্তু এতদিন পর অভিযোগ করছেন কেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে কোর্টনি জানান, ২০২২ পর্যন্ত তিনি বিষয়টিকে ‘দুঃস্বপ্ন’ ধরে নিয়ে ভুলেই যেতে চেয়েছিলেন। কিন্তু, সেবছর গোপনাঙ্গে যন্ত্রণার চিকিৎসা করাতে গিয়ে স্মৃতিগুলি ফিরে আসতে শুরু করে। তারপর থেকেই স্কটকে বরখাস্ত করার দাবি জানাচ্ছেন জিন ও কোর্টনি। 

সম্পর্কিত সংবাদ