Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বামনডাঙা চা বাগানে দলছুট দাঁতাল, চাঞ্চল্য

সোমবার সকালে গোরুমারার জঙ্গল থেকে বেরিয়ে বামনডাঙা চা বাগানের বিচলাইন ও মডেল ভিলেজের লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি।

বামনডাঙা চা বাগানে দলছুট দাঁতাল, চাঞ্চল্য
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নাগরাকাটা: সোমবার সকালে গোরুমারার জঙ্গল থেকে বেরিয়ে বামনডাঙা চা বাগানের বিচলাইন ও মডেল ভিলেজের লোকালয়ে ঢুকে পড়ে একটি দলছুট দাঁতাল হাতি। গ্রামের দিকে বার বার হাতিটি চলে আসায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বাসিন্দারা সাইরেন বাজিয়ে, বাজিপটকা ফাটিয়ে দাঁতালটিকে লোকালয়ের বেশি ভিতরে ঢুকতে দেননি। পরে খুনিয়া রেঞ্জের স্কোয়াড এসে হাতিটিকে প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় গোরুমারার জঙ্গলে ফেরত পাঠিয়ে দেয়। 

Advertisement

সোমবার সকাল ৮টা নাগাদ হঠাৎই গোরুমারা জঙ্গল থেকে একটি হাতি  বেরিয়ে এসে জিরো ক্যাম্প হয়ে মডেল ভিলেজের কাছে চলে আসে। এরপর বামনডাঙা চা বাগানের ১৮ নম্বর সেকশনে ঢুকে পড়ে। হাতিটিকে দেখতে পেয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাসিন্দারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠাতে বাজিপটকা ফাটাতে থাকেন। পাশাপাশি খবর দেন বনদপ্তরে। খবর পেয়ে পরে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিটিকে ফের গোরুমারা জঙ্গলে ফেরত পাঠাতে সক্ষম হন তাঁরা। 
স্থানীয় বাসিন্দা দিলীপ সাউ বলেন, এদিন সকালে লোকালয়ে হাতিটি দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আমরা বাজিপটকা ফাটিয়ে দাঁতালটিকে জঙ্গলে ফেরত পাঠাতে চেষ্টা করতে থাকি। বাসিন্দাদের দাবি, এই হাতিটিই বেশ কয়েকদিন আগেও বামনডাঙা চা বাগানের ডায়না লাইনে এসে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে চলে এসেছিল। তবে কোনও ক্ষতি হয়নি। মাঝে মধ্যেই এই হাতিটিই লোকালয়ে আসার চেষ্টা করছে। বনদপ্তরে বিষয়টি জানানো হয়েছে। 
খুনিয়ার রেঞ্জার সজলকুমার দে বলেন, বামনডাঙা চা বাগানে অনেকক্ষণ হাতিটি দাঁড়িয়ে থাকলেও, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় দাঁতালটিকে গোরুমারার জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ