Bartaman Logo
৯ জুন, ২০২৬

উদ্ধবের জন্মদিন, এক যুগ পেরিয়ে মাতোশ্রীতে রাজ

সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে আগেই। ৫ জুলাই যৌথ জনসভায় এক মঞ্চে দেখা গিয়েছিল দুই তুতো ভাই উদ্ধব ও রাজ থ্যাকারকে।

উদ্ধবের জন্মদিন, এক যুগ পেরিয়ে মাতোশ্রীতে রাজ
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে আগেই। ৫ জুলাই যৌথ জনসভায় এক মঞ্চে দেখা গিয়েছিল দুই তুতো ভাই উদ্ধব ও রাজ থ্যাকারকে। এবার শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রবিবার মাতোশ্রীতে চলে এলেন রাজ। আর এতে দুই থ্যাকারে ভাইয়ের কাছাকাছি আসার সংকেতই আরও জোরাল হলে বলে মনে করা হচ্ছে। 

Advertisement

এক সময় এই মাতোশ্রীতে ছিল রাজের নিত্য আনাগোনা। সেসময় শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব থ্যাকারের উত্তরসূরী হিসেবে দেখা হতো রাজকে। কিন্তু সেই গতিপথে বদল আসে। ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ নামে আলাদা দল গড়েন রাজ। ধীরে ধীরে ‘মাতোশ্রী’তেও আসা বন্ধ করে দিয়েছিলেন। এক যুগেরও বেশি পরে সেই রাজ রবিবার মাতোশ্রীতে ফিরলেন। সেখানে দিয়ে দাদা উদ্ধবের হাতে গোলাপের তোড়া তুলে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রাজ।  সঙ্গে দুই এমএনএস নেতা বালা নন্দগাঁওকার এবং নীতিন সারদেশাই। ২০১২ সালে বালাসাহেবের প্রয়াণের পর শেষবার তিনি মাতোশ্রীতে গিয়েছিলেন রাজ। এদিন  বালাসাহেবের পোট্রেট  পিছনে রেখে হাসিমুখে ছবি তোলেন দুই ভাই। 
২০০৫ সালে নতুন দল গড়ার পর ভোটের ময়দানে তেমন কোনও সাফল্যের মুখ দেখেনি রাজের দল। অন্যদিকে একনাথ সিন্ধের  বিদ্রোহে উদ্ধবের দলে ভাঙন ধরে। বিধানসভা ভোটে বিপর্যয়ের মুখেও পড়তে হয়েছে  উদ্ধবের শিবসেনাকে। এই অবস্থায় ‘হিন্দি’ আগ্রাসন ইস্যুকে সামনে রেখে আবার একজোট হওয়ার চেষ্টা করছে রাজ ও উদ্ধব শিবির।  দীর্ঘ দু’দশক পরে ৫ জুলাই ওর্লিতে দুই ভাই মিলে রাজনৈতিক সভা করেছিলেন। সেখানে হিন্দির আগ্রাসন রুখে মারাঠি অস্মিতা ফিরিয়ে আনার কর্মসূচির কথাও ঘোষণা করেন। আগামী স্থানীয় নির্বাচনে দুই দল একসঙ্গে লড়াই করবে বলেও ইঙ্গিত দেন উদ্ধব। তাঁর সেই ঘোষণাকে স্বাগত জানান দুই দলের সমর্থকরাই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ