Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অনলাইনে বেটিংয়ের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক

আইপিএলের ম্যাচে অনলাইনে বেটিংয়ের অভিযোগে আলিপুরদুয়ারের শামুকতলা থানার হাতে গ্রেপ্তার দুই যুবক।

অনলাইনে বেটিংয়ের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক
  • ৪ এপ্রিল, ২০২৫ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: আইপিএলের ম্যাচে অনলাইনে বেটিংয়ের অভিযোগে আলিপুরদুয়ারের শামুকতলা থানার হাতে গ্রেপ্তার দুই যুবক। ধৃতদের কাছ থেকে পুলিস নগদ চার হাজার টাকাও বাজেয়াপ্ত করেছে। পুলিস জানিয়েছে, ধৃত দুই যুবকের নাম মিঠুন সরকার ও প্রলয় দত্ত। গতকাল, বৃহস্পতিবার গভীর রাতে পুলিস আলিপুরদুয়ার-২ নং ব্লকের মধ্য পারোকাটার পুলপাড় এলাকা থেকে ওই  দুই যুবককে গ্রেপ্তার করে।

Advertisement

ধৃতদের আজ, শুক্রবার আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিস। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে শুধু শহরাঞ্চলে নয়। এখন আইপিএলকে কেন্দ্র করে গ্রামাঞ্চলেও অনলাইনে রমরমিয়ে চলছে বেটিং চক্র। এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কারা, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। ধৃতদের হেফাজতে নিয়ে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতাতেও আইপিএলের গতকালের ম্যাচে বেটিংয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ