Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

দুই চাকার বিক্রি বৃদ্ধি, মৃদু ধাক্কা দেশে যাত্রীবাহী গাড়ির বাজারে

যাত্রীবাহী গাড়ির দেশীয় বাজার সামান্য ধাক্কা খেল দেশজুড়ে। তবে যথেষ্ট ভালো হল দু’চাকা গাড়ি বিক্রি। সার্বিকভাবে সেপ্টেম্বর মাসের বিক্রিবাটার হার নিয়ে মোটামুটি খুশি শিল্পমহল।

দুই চাকার বিক্রি বৃদ্ধি, মৃদু ধাক্কা  দেশে যাত্রীবাহী গাড়ির বাজারে
  • ১৮ আগস্ট, ২০২৫ ১৭:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাত্রীবাহী গাড়ির দেশীয় বাজার সামান্য ধাক্কা খেল দেশজুড়ে। তবে যথেষ্ট ভালো হল দু’চাকা গাড়ি বিক্রি। সার্বিকভাবে সেপ্টেম্বর মাসের বিক্রিবাটার হার নিয়ে মোটামুটি খুশি শিল্পমহল। ২০২৪ সালের জুলাই মাসের সঙ্গে গতমাসের গাড়ি বিক্রির তুল্যমূল্য হিসেবে একথা জানিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)। গাড়ি সংস্থাগুলি থেকে শোরুমে যে গাড়ি বিক্রি হয়েছে, তার নিরিখেই এই হিসেব পেশ করেছে তারা। অর্থাৎ পাইকারি বাজারে গাড়ি বিক্রি বেড়েছে বলে দাবি করেছে ওই সর্বভারতীয় সংগঠন।

Advertisement

সিয়ামের হিসেব, গতমাসে দেশে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার। গতবছর, অর্থাৎ ২০২৪ সালের জুলাইয়ে সেই অঙ্ক ছিল প্রায় ৩ লক্ষ ৪১ হাজার। এক বছরের নিরিখে বিক্রির হার প্রায় ১ শতাংশের কম। গতমাসে সার্বিকভাবে বিক্রি বেড়েছে দু’চাকা গাড়ির। যেখানে ২০২৪ সালের জুলাইয়ে দ্বিচক্রযান বিক্রি হয়েছিল প্রায় ১৪ লক্ষ ৪১ হাজার, সেখানে গতমাসে তা দাঁড়ায় প্রায় ১৫ লক্ষ ৬৭ হাজারে। গতবছর জুলাইয়ে মাসে যেখানে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল  ৫ লক্ষ ৫৩ হাজার, সেখানে গতমাসে বিক্রি হয়েছে প্রায় ৬ লক্ষ ৪৩ হাজার। গতমাসে মোটরসাইকেল বিক্রির সংখ্যা ছিল প্রায় ৮ লক্ষ ৯০ হাজার। এসবের পাশাপাশি তিনচাকা গাড়ির বাজার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সিয়াম। তাদের দাবি, মূলত অটো এবং বাণিজ্যিক গাড়ি মিলিয়ে গতমাসে ৬৯ হাজার তিনচাকা গাড়ি বিক্রি হয়। একবছর আগের থেকে বিক্রির হার ১৭.৫ শতাংশ বেশি।   
সিয়াম কর্তাদের আশা, চলতি বছরের ভালো বর্ষা এবং আসন্ন উৎসবের মরশুমে বিক্রিবাটা আরও অনেকটাই বাড়বে। চলতি মাসের শেষে ওনাম উৎসব আছে। গণেশ চতুর্থী এবং পরবর্তী উৎসবগুলিকেই আপাতত পাখির চোখ করছে গাড়ি উৎপাদক সংস্থাগুলি।

Advertisement
সম্পর্কিত সংবাদ