Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জাম্পিং স্পাইডারের নতুন দুই প্রজাতির সন্ধান মিলল

বর্ষশেষে দেশের জীববৈচিত্র্যে নবতম সংযোজন ‘জাম্পিং স্পাইডার’-এর দু’টি প্রজাতি। মেঘালয় থেকে এই দুই বিশেষ ধরনের মাকড়সার সন্ধান পেয়েছেন জুলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা।

জাম্পিং স্পাইডারের নতুন দুই প্রজাতির সন্ধান মিলল
  • ১১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষশেষে দেশের জীববৈচিত্র্যে নবতম সংযোজন ‘জাম্পিং স্পাইডার’-এর দু’টি প্রজাতি। মেঘালয় থেকে এই দুই বিশেষ ধরনের মাকড়সার সন্ধান পেয়েছেন জুলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (জেডএসআই) বিজ্ঞানীরা। অ্যাসেমোনিয়া ডেন্টিস এবং কলাইটাস নঙ্গওয়ার নাম দেওয়া হয়েছে এগুলির। ছোটো আকৃতির মাকড়সাগুলি এশিয়া তথা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে থাকা অন্যান্য প্রজাতির মতোই লাফিয়ে চলে। সেই কারণে এগুলিকে একত্রে ডাকা হয় জাম্পিং স্পাইডার। বিজ্ঞানী দলে নেতৃত্ব দেওয়া সৌভিক সেন বলেন, ‘মেঘালয়ে আমাদের সরকারি প্রজেক্ট চলছে। সেখানেই সন্ধান মিলেছে এই মাকড়সাগুলির।’ জেডএসআইয়ের তথ্য বলছে, দু’টি প্রজাতিই সল্টিসাইডা পরিবারের অন্তর্গত। এগুলিই দেশের মধ্যে সবচেয়ে বেশি। তা সত্ত্বেও এই নতুন দু’টি প্রজাতি এতদিন অলক্ষ্যেই থেকে গিয়েছিল বিজ্ঞানীদের। তবে অবশেষে দু’টি প্রজাতিরই পুরুষ এবং স্ত্রী নমুনা সংগ্রহ করতে পেরেছেন তাঁরা। জুট্যাক্সা জার্নালে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এই আবিষ্কার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ