


মস্কো: যুদ্ধের মধ্যেই জোড়া দুর্ঘটনার সাক্ষী থাকল রাশিয়া। দু’টি জায়গায় সেতু ভেঙে মৃত্যু হয়েছে সাতজনের। আহত কমপক্ষে ৭০। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ইউক্রেনের দিকেই আঙুল তুলেছে মস্কো। প্রাথমিক তদন্তে দাবি, বিস্ফোরণের জেরেই এই বিপত্তি। প্রথম ঘটনাটি রাশিয়ার ব্রিয়ানস্ক প্রদেশের। শনিবার রাতে সেখানে আচমকা রেললাইনের উপর একটি সেতু ভেঙে পড়ে। অন্যদিকে, রবিবার ভোররাতে কুর্সকে আরও একটি সেতু ভেঙে পড়ে।