Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’, প্রস্তাব ট্রাম্পের

কানাডা নিয়ে ফের আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতিবেশী দেশকে আবারও আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’, প্রস্তাব ট্রাম্পের
  • ২৯ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ওয়াশিংটন: কানাডা নিয়ে ফের আগ্রাসী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রতিবেশী দেশকে আবারও আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিলেন তিনি। এর বিনিময়ে বিশেষ সুবিধা প্রদানের কথাও জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, কানাডা আমেরিকার সঙ্গে যুক্ত হলে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ মিলবে বিনামূল্যে। আনুমানিক যার মূল্য প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা। এই ‘আকর্ষণীয়’ প্রস্তাব কানাডা সরকার বিবেচনা করছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের ‘সাম্প্রতিক প্রস্তাব’ নিয়ে কানাডার মার্ক কার্নির সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।  

Advertisement

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কানাডাকে আমেরিকার ৫১তম প্রদেশ করার হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।এর তীব্র বিরোধিতা করেছিল অটোয়া। জাস্টিন ট্রুডোর পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, তাঁর দেশকে নিরাপদ রাখতে অবশ্যই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে। তবে দেশের সার্বভৌমত্ব সবার আগে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি কানাডাকে একটি আকর্ষণীয় প্রস্তাব দিয়েছি। পৃথকভাবে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে গেলে অটোয়াকে প্রায় ৬ হাজার ১০০ কোটি ডলার খরচ করতে হবে। কিন্তু যদি আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়, তাহলে একটি পয়সাও ব্যয় করতে হবে না।’ গত ২০ মে দেশের আকাশকে সুরক্ষিত রাখতে গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মার্কিন কোষাগার থেকে ব্যয় হবে ১৭ হাজার ৫০০ কোটি ডলার। ২০২৯ সালের মধ্যে গোল্ডেন ডোম চালু হয়ে যাবে বলেও দাবি করেছেন ট্রাম্প। 

Advertisement
সম্পর্কিত সংবাদ