Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আবারও ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি ট্রাম্পের

একই ফ্রেমে মোদি-ট্রাম্প। তার উপর লেখা- ‘প্রধানমন্ত্রী, আপনি মহান।’ সঙ্গে ট্রাম্পের সই। সদ্য এমন উপহার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আবারও ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব দাবি ট্রাম্পের
  • ১৪ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

নয়াদিল্লি: একই ফ্রেমে মোদি-ট্রাম্প। তার উপর লেখা- ‘প্রধানমন্ত্রী, আপনি মহান।’ সঙ্গে ট্রাম্পের সই। সদ্য এমন উপহার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, এবার কি ভারত ও মার্কিন সম্পর্ক ফের ছন্দে ফিরছে? তবে নিজের অবস্থান থেকে তিনি যে এতটুকু সরেননি, তা ফের স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট স্বয়ং। মোদিকে পাঠানো উপহার ছিল স্রেফ সৌজন্য। আরও  একবার ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্বের দাবিতে সরব হলেন ট্রাম্প। বাণিজ্যকে হাতিয়ার করে দুই প্রতিবেশী দেশের যুদ্ধ থামানোর দাবি করলেন তিনি। এই নিয়ে অন্তত ৫০ বার এমনই মন্তব্য শোনা গেল ট্রাম্পের মুখে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ শুরু করলে ভারত ও পাকিস্তান-উভয় দেশের উপরই ১০০ থেকে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। ততেই যুদ্ধ এড়ানো সম্ভব হয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ