Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

৫ দিনের স্কটল্যান্ড সফরে ট্রাম্প

আজ পাঁচদিনের সফরে স্কটল্যান্ডে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত অ্যাবারডিন আর টার্নবেরির গল্ফ রিসর্টে থাকবেন তিনি। হোয়াইট হাউস সূত্রে এমনই খবর।

৫ দিনের স্কটল্যান্ড সফরে ট্রাম্প
  • ২৫ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: আজ পাঁচদিনের সফরে স্কটল্যান্ডে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ থেকে ২৯ জুলাই পর্যন্ত অ্যাবারডিন আর টার্নবেরির গল্ফ রিসর্টে থাকবেন তিনি। হোয়াইট হাউস সূত্রে এমনই খবর। গত মাসে জি৭ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দেখা করেছিলেন ট্রাম্প। এবারও অ্যাবারডিনে মুখোমুখি হতে পারেন তাঁরা। মার্কিন প্রেসিডেন্ট এমনই ইঙ্গিত দিয়ে বলেছেন, বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তরে আলোচনা হবে।’ পাশাপাশি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনির সঙ্গেও বৈঠক করতে পারেন ট্রাম্প।

Advertisement

২০১৬ সালে শেষবার স্কটল্যান্ডের গল্ফ রিসর্টে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ২০১৮ সালে তাঁর সফর ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল অ্যাবারডিন, এডিনবরা ও গ্লাসগো। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই ট্রাম্পের প্রথম স্কটল্যান্ড সফর। এবারও শিক্ষা, নাগরিকত্ব 
থেকে বাণিজ্যের মতো বিষয়ে ট্রাম্পের একাধিক পদক্ষেপের প্রতিবাদে ২৬ জুলাই ফের বিক্ষোভে শামিল হবেন অ্যাবারডিন ও এডিনবরার মানুষ। 
তাই সতর্ক প্রশাসন। এজন্য দিনে ১২ ঘণ্টারও বেশি কাজ করতে হচ্ছে বহু পুলিস অফিসারকে। এতে সন্তুষ্ট নয় স্কটিশ পুলিস ফেডারেশন (এসপিএফ)। পুলিস স্কটল্যান্ডের অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল এমা বন্ড বলেন, এসপিএফের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছি। এছাড়া আগামী সেপ্টেম্বরেই সস্ত্রীক ব্রিটেন সফরে আসবেন ট্রাম্প। ১৭-১৯ সেপ্টেম্বর উইনসর ক্যাসেলে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস।   

Advertisement
সম্পর্কিত সংবাদ