Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে নীল স্যুট! বিতর্কে ট্রাম্প

বিতর্ক যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়তেই চাইছে না। এবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে পোশাকবিধি লঙ্ঘন করে ফের শিরোনামে উঠে এলেন এই রিপাবলিকান নেতা।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে নীল স্যুট! বিতর্কে ট্রাম্প
  • ২৮ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

ভাটিকান সিটি: বিতর্ক যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়তেই চাইছে না। এবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে পোশাকবিধি লঙ্ঘন করে ফের শিরোনামে উঠে এলেন এই রিপাবলিকান নেতা।

Advertisement

শনিবার পোপ ফ্রান্সিসের শেষকৃত্য উপলক্ষ্যে সেন্ট পিটার্স স্কোয়্যারে হাজির হয়েছিলেন বহু রাষ্ট্রনেতা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। ভিভিআইপি অতিথির সঙ্গে প্রথম সারিতে বসেছিলেন ট্রাম্প। পরনে নীল স্যুট আর টাই। কালো পোশাকে পাশে  স্ত্রী মেলানিয়া। বিশ্বের বিভিন্ন প্রান্তে শোকের মুহূর্তে কালো পোশাক পরাটাই দস্তুর। এই আবহে পোশাকের রং নিয়ে ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়েনি নেটিজেনরা। কটাক্ষ করে একজন লেখেন, ‘কালো নয়, নীল স্যুট পরেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। নেভি ব্লু পর্যন্ত পরেননি। অত্যন্ত বিরক্তিকর ও অসম্মানজনক।’ আর একজনের স্পষ্ট বক্তব্য, ‘ট্রাম্প সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। তাই সবার মাঝে নিজেকে আলাদা করে দেখাতে চান।’

Advertisement
সম্পর্কিত সংবাদ