Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনের ৬ লক্ষ পড়ুয়াকে ভিসা, সমালোচিত ট্রাম্প

৬ লক্ষ চীনা পড়ুয়াকে ভিসা দেবে আমেরিকা। মঙ্গলবার ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণায় স্পষ্ট চীন নিয়ে মুখে হম্বিতম্বি করলেও বেশ ব্যাকফুটেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

চীনের ৬ লক্ষ পড়ুয়াকে ভিসা, সমালোচিত ট্রাম্প
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ৬ লক্ষ চীনা পড়ুয়াকে ভিসা দেবে আমেরিকা। মঙ্গলবার ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণায় স্পষ্ট চীন নিয়ে মুখে হম্বিতম্বি করলেও বেশ ব্যাকফুটেই রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয়বার মসনদে বসার পর থেকেই বিদেশি ছাত্রদের উপর খড়্গহস্ত মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে ট্রাম্পের এই ঘোষণা স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে। কার্যত তাঁর আমেরিকা ফার্স্ট পলিসি থেকে সরে এসে চীনা ছাত্রদের ভিসা দেওয়ার কথা ঘোষণা করলেন ট্রাম্প। তারপরেই তাঁর দল রিপাবলিকান পার্টির একাংশ ও সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বমঞ্চে চীন-মার্কিন বৈর নতুন নয়। সম্প্রতি শুল্কযুদ্ধের আবহে চীনের উপরে ১৪৫ শতাংশ পাল্টা ট্যারিফ চাপিয়েছিলেন ট্রাম্প। তবে দুই দেশের বাণিজ্যিক সমঝোতার কারণে আপাতত তা স্থগিত রয়েছে। এরই মধ্যে চীনা ছাত্রদের ক্ষেত্রে ১৮০ ডিগ্রি অবস্থান বদল ট্রাম্পের। এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন ও বেজিংয়ের সম্পর্ক ‘খুবই গুরুত্বপূর্ণ।’ তারপরেই চীনা পড়ুয়াদের ভিসা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

Advertisement

চীনা পড়ুয়াদের নিয়ে ট্রাম্পের অবস্থান বদল ঘিরে দেশের অন্দরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। রিপাবলিক পার্টিরই নেতা ট্রেলর গিনি প্রশ্ন তুলেছেন, ‘মার্কিন পড়ুয়াদের বঞ্চিত করে কেন আমরা ৬ লক্ষ চীনা পড়ুয়াদের জন্য দরজা খুলে দেব?’ পড়ুয়াদের ভিসা দিলেও, রেয়ার আর্থ ম্যাগনেট নিয়ে চীনকে হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। অবিলম্বে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি না করলে চীনের উপরে ২০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। 

Advertisement
সম্পর্কিত সংবাদ