Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকার পক্ষ নিন, পোপকে হুমকি ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প সরকারের যুদ্ধ-নীতির কড়া সমালোচনা করেছিলেন পোপ চতুর্দশ লিও। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। পোপের দূতকে ডেকে হুমকির সুরে সেকথা বুঝিয়েও দিয়েছে পেন্টাগন।

আমেরিকার পক্ষ নিন, পোপকে হুমকি ট্রাম্প প্রশাসনের
  • ১০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ট্রাম্প সরকারের যুদ্ধ-নীতির কড়া সমালোচনা করেছিলেন পোপ চতুর্দশ লিও। এই নিয়ে বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রশাসন। পোপের দূতকে ডেকে হুমকির সুরে সেকথা বুঝিয়েও দিয়েছে পেন্টাগন। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রশাসন জানিয়েছে, চার্চের উচিত আমেরিকার স্বার্থকেই সমর্থন করা। 

Advertisement

জানা গিয়েছে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও আক্রমণাত্মক বিদেশ নীতি নিয়ে সরব হয়েছিলেন পোপ। গত জানুয়ারিতে বলেছিলেন, আলাপ-আলোচনার বদলে শক্তি প্রয়োগের কূটনীতিতেই বেশি গুরুত্ব দিচ্ছে আমেরিকা। তাঁর এই মন্তব্য মোটেই ভালোভাবে নেয়নি পেন্টাগন। বিষয়টি সরাসরি ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেছিলেন তৎকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব। এই নিয়ে প্রতিবাদ জানাতে আমেরিকায় দায়িত্বপ্রাপ্ত পোপের ব্যক্তিগত দূতকে ডেকে পাঠানো হয়েছিল। রুদ্ধদ্বার কক্ষে তাঁর সঙ্গে কথা বলেন উচ্চপদস্থ আধিকারিকরা। দূতের মাধ্যমে ভাটিকানকে কড়া বার্তা পাঠিয়েছে পেন্টাগন। তাতে পোপকে আমেরিকার পক্ষ নিতেই বলা হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ