Bartaman Logo
১০ জুন, ২০২৬

এসআইআর নিয়ে তৃণমূলের মামলা

আজ সুপ্রিম কোর্টে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলার শুনানি। তবে তার আগেই সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

এসআইআর নিয়ে তৃণমূলের মামলা
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ সুপ্রিম কোর্টে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) মামলার শুনানি। তবে তার আগেই সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তাঁর হয়ে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্যে এসআইআর করা চলবে না। বাতিল করতে হবে নির্বাচন কমিশনের এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মঙ্গলবার মূল মামলার শুনানি হবে। তার সঙ্গেই আপনার আবেদনও শোনা হবে। এদিকে, আজ মঙ্গলবার তৃণমূলের নতুন অফিস ২০ রাজেন্দ্রপ্রসাদ রোডে দলের মধ্যাহ্নভোজ বৈঠক। যোগ দিতে আসছেন অভিষেক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ