Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

বৃহস্পতিবার এই সমবায় সমিতির বোর্ড গঠনের জন্য প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল

নারায়ণগড়ের সমবায়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: নারায়ণগড় ব্লকের বড়কলঙ্কাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার এই সমবায় সমিতির বোর্ড গঠনের জন্য প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর সন্ধ্যে পর্যন্ত বিরোধী কোনও দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯টি আসনে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। প্রসঙ্গত এই প্রথমবার এই সমবায় সমিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে জয়ী প্রার্থীদের সঙ্গে নিয়ে সবুজ আবির খেলে এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। স্থানীয় জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা গণেশ মাইতি বলেন, যেভাবে রাজ্য সরকার বিরোধীদের ঘৃণ্য চক্রান্তকে নস্যাৎ করে সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রেখে উন্নয়নকে ত্বরান্বিত করছে তাতে সাধারণ মানুষ মা মাটি মানুষের সরকারকে দু’হাত তুলে সমর্থন জানাচ্ছে। আর তাই বিরোধীরা কোন জবাব না পেয়ে রণে ভঙ্গ দিয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ