Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটযুদ্ধের জন্য জোরদার প্রস্তুতি তৃণমূলের, আত্মতুষ্টি নয়

সোমবার একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ছাব্বিশের ভোটযুদ্ধের রণকৌশল জানান দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটযুদ্ধের জন্য জোরদার প্রস্তুতি তৃণমূলের, আত্মতুষ্টি নয়
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ছাব্বিশের ভোটযুদ্ধের রণকৌশল জানান দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের ভোট পর্যন্ত কর্মসূচিও ঘোষণা করে দিয়েছেন তিনি। সেই নির্দেশ মেনেই একুশে জুলাইয়ের পরদিন থেকে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির। মঙ্গলবার দলের তরফে একটি ‘জরুরি বিজ্ঞপ্তি’ জারি করেছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সাংসদ, বিধায়ক, তৃণমূলের জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, শাখা সংগঠনগুলিকে ওই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। ২৭ জুলাই ‘নানুর দিবস’ কর্মসূচি পালনের মধ্যে দিয়েই টানা কর্মসূচি শুরু করতে তৃণমূল। বাংলা ভাষার জন্য আন্দোলন চলবে আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত। কিন্তু এই কর্মসূচির মাধ্যমে তৃণমূল এটাও স্পষ্ট করে দিয়েছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কোনওভাবেই হালকা চালে নিলে চলবে না। আমরা ভোট জিতে গিয়েছি, ফলে নির্বাচন নিয়ে এত মাথাব্যথা নেই, এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। কারণ সোমবার একুশের মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনও আত্মতুষ্টি নয়। আর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপিকে কোনও অবস্থায় এক ইঞ্চি জমি ছাড়া চলবে না। 

Advertisement

ফলে তৃণমূলের আগামীর রোডম্যাপ, ছাব্বিশের ভোট পর্যন্ত লড়াই-সংগ্রামের মধ্যেই থাকতে হবে। ভোটের আগে বাকি যে ক’টি মাস আছে, তা পুরোমাত্রায় রাজনৈতিক কর্মসূচিতে কাজে লাগাতে হবে। মিটিং, মিছিল, পথসভা, সমাবেশের কর্মসূচি ধারাবাহিক করার দিকে হাঁটতে চলেছে তৃণমূল। যেখানে তৃণমূলের কাছে অন্যতম রাজনৈতিক কর্মসূচি হতে চলেছে, ভাষা আন্দোলন। বাংলা ভাষার স্বার্থে আন্দোলনকে অন্য পর্যায়ে নিয়ে চলেছে তৃণমূল। এমনকী তৃণমূলের অন্দরের খবর, দলের তরফে সবদিক নজর রাখা হবে। কোন জেলায়, কোন বিধানসভায় কী ধরনের কর্মসূচি তৃণমূল নেতারা নিচ্ছেন, তার উপর কড়া নজর রাখবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নেতাদের পারফরম্যান্সের উপরই নির্বাচনী টিকিট পাওয়ার বিষয়টি নির্ভর করবে বলে মত তৃণমূলের অভ্যন্তরের।

Advertisement
সম্পর্কিত সংবাদ