নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২২ সেপ্টেম্বর ভোট হবে অসমের বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের। ৪০টি আসন রয়েছে। ফল ঘোষণা ২৬ সেপ্টেম্বর। এই নির্বাচনের জন্য বুধবার প্রার্থী ঘোষণা করল তৃণমূল। ১৯টি আসনে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। অসমের বাসিন্দা তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, এর আগে তৃণমূল লোকসভা নির্বাচনে লড়াই করেছে। এবার আমরা বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। অসমের মানুষের তৃণমূলের প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিদিন বাড়ছে।



