Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিধানসভায় টিকিটের ভিত্তি পারফরম্যান্স, জানিয়ে দিল তৃণমূল

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাদের প্রার্থী করবে বা টিকিট দেবে, তা নির্ধারণ হবে পারফরম্যান্স বা যোগ্যতার ভিত্তিতেই।

বিধানসভায় টিকিটের ভিত্তি পারফরম্যান্স, জানিয়ে দিল তৃণমূল
  • ২৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাদের প্রার্থী করবে বা টিকিট দেবে, তা নির্ধারণ হবে পারফরম্যান্স বা যোগ্যতার ভিত্তিতেই। এটা স্পষ্ট করে দিল তৃণমূল। সোমবার দলের বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করছেন বাংলার মানুষের জন্য। সেইভাবে তৃণমূল কর্মীদেরও প্রয়োজনে ২০ ঘণ্টা পরিশ্রম করতে হবে। আপনার পারফরম্যান্সই ঠিক করে দেবে সেই ব্যক্তি টিকিট পাবেন কি না। দলের পদেও থাকতে পারবেন কি না সেটা নির্ভর করবে পারফরম্যান্সের ভিত্তিতে। ‘দাদা’ ধরে কেউই টিকিট পাবেন না। এই নীতি বিধায়ক, সাংসদ, কাউন্সিলার এবং পঞ্চায়েত প্রধান সবার ক্ষেত্রেই প্রযোজ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ