Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট প্রচারে খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪০ লাখ করল কমিশন, তৃণমূল প্রার্থীর মতে ‘নস্যি’, ‘মন্দের ভালো’ বিজেপির কাছে, সিপিএম বলছে ‘বাড়াবাড়ি’,

অগ্নিমূল্যের বাজারে প্রার্থীর প্রচারের খরচ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। এবার প্রত্যেক প্রার্থী ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন।

ভোট প্রচারে খরচের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৪০ লাখ করল কমিশন, তৃণমূল প্রার্থীর মতে ‘নস্যি’, ‘মন্দের ভালো’ বিজেপির কাছে, সিপিএম বলছে ‘বাড়াবাড়ি’,
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাহুল চক্রবর্তী, কলকাতা: অগ্নিমূল্যের বাজারে প্রার্থীর প্রচারের খরচ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। এবার প্রত্যেক প্রার্থী ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। 

Advertisement

রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনে ভোট নেওয়া হবে ২৩ ও ২৯ এপ্রিল। কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে। তৃণমূল, বিজেপি, সিপিএম প্রভৃতি প্রধান রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। তাদের ভোট প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে পুরোমাত্রায়। তবে এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা ঘোষণা করেনি কংগ্রেস। প্রার্থী হিসেবে যাঁদের নাম প্রকাশিত হয়েছে, তাঁরা নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন পুরোদস্তুর। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবার প্রত্যেক প্রার্থী ভোটের প্রচারে ৪০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই অঙ্কটা ছিল ২৮ লক্ষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তা বেড়ে হয় ৩০ লক্ষ টাকা। এবার তা আরো ১০ লক্ষ টাকা বাড়িয়ে ৪০ লক্ষ টাকা করা হল। 
মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের বক্তব্য, পতাকা, ফ্লেক্স, প্ল্যাকার্ড, দেওয়াল লিখন, সভা প্রভৃতি আয়োজন করার জন্য অনেক টাকা খরচ হয় প্রার্থীদের। আগের ভোটের পর থেকে এখন জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। যাই হোক, সবদিক বিচার-বিবেচনা করে নির্বাচন কমিশন যে ৪০ লক্ষ টাকা প্রার্থীদের প্রচারের খরচ নির্ধারণ করেছে, তা মন্দের ভালো। 
তবে হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, এই ৪০ লক্ষ টাকায় কীই-বা হয়! প্রতিযোগিতার বাজারে একজন প্রার্থীকে প্রচারে অনেক টাকাই খরচ করতে হয়ে যায়। সেখানে ৪০ লক্ষ টাকায় একজন প্রার্থীকে সবটা করে ওঠা মুশকিল হয়। এর থেকে ভালো হত যদি নির্বাচন কমিশনই প্রার্থীদের প্রচারের খরচ সংক্রান্ত গোটা বিষয়টির দায়িত্ব নিজেরা নিয়ে নিত। তাহলে কোনো প্রার্থীই নিজের ইচ্ছামতো খরচ করতে পারতেন না। প্রচারের খরচটা নির্বাচন কমিশন দেখলে বিষয়টি একমুখী হত।
অন্যদিকে, বেহালা পশ্চিমের সিপিএম প্রার্থী নীহার ভক্ত বলেন, একটি বিধানসভা আসনে একজন প্রার্থীর জন্য প্রচারের খরচ ৪০ লক্ষ টাকা ব‌াড়াবাড়ি। এর থেকে অনেক কম টাকাতেই প্রচার সম্পূর্ণ হয়ে যায়। আমার বিধানসভা আসনের প্রচারের জন্য সব মিলিয়ে বাজেট ধরা হয়েছে সাড়ে ১২ লক্ষ টাকা। ফলে ৪০ লক্ষের থেকে অনেক কম টাকাতেই প্রচার সম্ভব। আসলে পার্টি ফান্ডে টাকা ঢোকানোর চেষ্টা করবেন অন্য দলের প্রার্থীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ