Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সাহিত্য অ্যাকাডেমি বাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ত্রিদিব

সাহিত্য অ্যাকাডেমি বাল সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হচ্ছেন লেখক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। পত্রভারতী থেকে প্রকাশিত ‘এখনও গায়ে কাঁটা দেয়’ গল্পের বইয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন।

সাহিত্য অ্যাকাডেমি বাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন ত্রিদিব
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও বিধাননগর: সাহিত্য অ্যাকাডেমি বাল সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হচ্ছেন লেখক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। পত্রভারতী থেকে প্রকাশিত ‘এখনও গায়ে কাঁটা দেয়’ গল্পের বইয়ের জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। বাংলা ভাষা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। বুধবার পুরস্কারের চূড়ান্ত তালিকা ঘোষণা হতেই তাঁকে ঘিরে কলেজ ষ্ট্রিট বইপাড়ায় উচ্ছ্বাসের ঢেউ। শুভেচ্ছার বন্যা।

Advertisement

ত্রিদিবকুমারের লেখা অসংখ্য বই রয়েছে। তবে, তিনি শুধু লেখক নন, কলকাতা বইমেলার পরিচিত মুখও। ওইসঙ্গে, ১৯৯৫ সাল থেকে তিনি ‘কিশোর ভারতী’ পত্রিকার প্রধান সম্পাদক। ২০২৩ সালে ছোটদের সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছেন। রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন তিনি ২০০৭ সালে। এছাড়াও পেয়েছেন একাধিক পুরস্কার। তাঁর ঝুলিতে নব সংযোজন সাহিত্য অ্যাকাডেমি বাল সাহিত্য পুরস্কার ২০২৫। এই ব্যাপারে ত্রিদিববাবু বলেন, ‘এই সম্মান পেয়ে আমি সত্যিই আপ্লুত’।
বুধবার সাহিত্য অ্যাকাডেমির পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২৪টি ভাষায় ২৪ জন লেখক এই বাল সাহিত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এদিন সাহিত্য অ্যাকাডেমি যুবা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। ‘একরোখা চিরুনি তল্লাশি’ বাংলা কাব্যগ্রন্থের জন্য যুবা পুরস্কার পাচ্ছেন কবি সুদেষ্ণা মৈত্র। তাঁর বাড়ি মালদহে। তিনি বলেন, ‘এদিন দুপুরে একজনের কাছ থেকে ফোন পেয়ে এই খবরটা শুনলাম। তারপর দেখি, সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন।’
এক বিবৃতিতে সাহিত্য অকাদেমি জানায়, সাহিত্য অকাদেমির কার্যনির্বাহী বোর্ড আজ সভাপতি শ্রীমাধব কৌশিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২৩ জন লেখককে যুবা পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। তবে এবছর ডোগরি ভাষায় কোনও যুবা পুরস্কার দেওয়া হচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ