Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

আন্তর্জাতিক চা দিবসে ক্ষুদ্র চাষিদের প্রশিক্ষণ দাসপাড়ায়

আন্তর্জাতিক চা দিবস পালন করল চোপড়া ক্ষুদ্র চা চাষি উন্নয়ন সমিতি। বুধবার চোপড়ার দাসপাড়ায় একটি প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়

আন্তর্জাতিক চা দিবসে ক্ষুদ্র চাষিদের প্রশিক্ষণ দাসপাড়ায়
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, চোপড়া: আন্তর্জাতিক চা দিবস পালন করল চোপড়া ক্ষুদ্র চা চাষি উন্নয়ন সমিতি। বুধবার চোপড়ার দাসপাড়ায় একটি প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। সেখানে ক্ষুদ্র চা চাষিদের উন্নতমানের চা উৎপাদন এবং আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা চা গাছের পরিচর্যা, সার প্রয়োগ, কীটনাশক ব্যবহার এবং রোগ প্রতিরোধে বিজ্ঞানসম্মত পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে চাষিদের শিক্ষা দেন।  এছাড়াও চা পাতা সংগ্রহের কৌশল এবং প্রক্রিয়াকরণের প্রাথমিক ধারণা দেওয়া হয়। যা চাষিদের উৎপাদিত চায়ের গুণমান বৃদ্ধিতে সহায়ক হবে। সমিতির সম্পাদক পার্থ ভৌমিক জানান, আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য শুধুমাত্র একটি বিশেষ দিন উদযাপন নয়, বরং চা চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এবং তাঁদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটানো। চোপড়া ক্ষুদ্র চা চাষি উন্নয়ন সমিতির সম্পাদকের বক্তব্য, ক্ষুদ্র চা চাষিরাই আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের দক্ষতা বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে চায়ের উৎপাদন এবং গুণমান বৃদ্ধি পাবে। যা আমাদের অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  প্রশিক্ষণ পেয়ে খুশি চাষিরা। এদিন শিবিরে ছিলেন ইসলামপুর মহকুমা এগ্রিকালচারের ডেপুটি ডিরেক্টর মেহেফুজ আহমেদ, এফএসএসএআই-এর ওয়েস্ট বেঙ্গল হেড বিনয়কুমার কোনাই, প্রাক্তন টিআরএ বিশেষজ্ঞ প্রদীপকুমার দত্ত, টি বোর্ড অব ইন্ডিয়ার ইসলামপুর আঞ্চলিক দপ্তরের ডেভেলপমেন্ট অফিসার অনুপম নন্দী, চোপড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রফেসর ধনঞ্জয় মণ্ডল, কেন্দ্রের প্রধান আধিকারিক সুরজিৎ সরকার প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ