Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মেক্সিকোয় লাইনচ্যুত ট্রেন, ১৩ জনের মৃত্যু, জখম ৯৮

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মেক্সিকোর ওক্সাকায়। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে ওক্সাকার নিজান্দায় এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের দাবি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ওই ট্রেনটি।

মেক্সিকোয় লাইনচ্যুত ট্রেন, ১৩ জনের মৃত্যু, জখম ৯৮
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

মেক্সিকো সিটি, ২৯ ডিসেম্বর: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মেক্সিকোর ওক্সাকায়। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে ওক্সাকার নিজান্দায় এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীদের দাবি, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয় যাত্রীবাহী ওই ট্রেনটি। এরপর ট্রেনটির একাধিক কামরা দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। জখম হন আরও ৯৮ জন। জানা যাচ্ছে, ট্রেনটিতে ৯ জন ক্রু-সহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তড়িঘড়ি জখমদের উদ্ধার করে মাতিয়াস রোমেরো এবং সালিনা ক্রুজের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে মোট ৩৬ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। 

Advertisement

এই ঘটনায় ইতিমধ্যেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি। জানিয়েছেন, জখমদের সবরকমের সরকারি সহায়তা প্রদান করা হবে। অন্যদিকে, কী কারণে এই মর্মান্তিক রেল দুর্ঘটনা সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত ভাবে কিছুই জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ