Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাণিজ্য চুক্তি: ভারত-মার্কিন পঞ্চম দফার আলোচনা শেষ, স্পষ্ট নয় রফাসূত্র

দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে বৈঠক আপাতত শেষ হয়েছে। ১৪ জুলাই থেকে ওয়াশিংটনে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা।

বাণিজ্য চুক্তি: ভারত-মার্কিন পঞ্চম দফার আলোচনা শেষ, স্পষ্ট নয় রফাসূত্র
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে বৈঠক আপাতত শেষ হয়েছে। ১৪ জুলাই থেকে ওয়াশিংটনে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার পর্যন্ত মোট পাঁচ দফায় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনও রফাসূত্র মিলেছে কি না, তা স্পষ্ট নয়। সূত্রের খবর, ভারতীয় প্রতিনিধিরা দেশে ফিরে আসছেন। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল। ট্রাম্পের পাল্টা শুল্ক এড়াতে ১ আগস্টের আগে এই বাণিজ্য চুক্তি সেরে ফেলতে তত্পর নয়াদিল্লি। সম্প্রতি কেন্দ্রে এক আধিকারিক জানিয়েছিলেন, ভারত সামগ্রিক চুক্তির বিষয়ে রফাসূত্র খুঁজছে। যে যে বিষয়গুলিতে প্রাথমিকভাবে রফাসূত্র মিলবে, সেগুলিকেই অন্তর্বর্তী চুক্তি ধরে নিয়ে বাকি আলোচনা চলবে। আমেরিকা মূলত কৃষি ও ডেয়ারি সামগ্রীর উপর শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে। এতদিন পর্যন্ত ডেয়ারি সামগ্রীর ক্ষেত্রে কোনও দেশকেই শুল্ক ছাড়ের সুবিধা দেয়নি দিল্লি। অন্যদিকে, ভারত চাইছে আমেরিকা তাদের ২৬ শতাংশ পাল্টা শুল্ক তুলে নিক। পাশাপাশি ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ৫০ শতাংশ ও অটোমোবাইল সেক্টরে ২৫ শতাংশ শুল্ক কমানো নিয়েও সওয়াল করেছে ভারত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ