Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জলাশয়ে টর্নেডো, মিনাখাঁয় চাঞ্চল্য

জলাশয়ে টর্নেডো। তবে ধুলোর কুণ্ডলী নয়, জলরাশিই পাক খেতে খেতে উপরের দিকে উঠে যায়। নিমেষে, তৈরি হয়ে যায় জলস্তম্ভ।

জলাশয়ে টর্নেডো, মিনাখাঁয় চাঞ্চল্য
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: জলাশয়ে টর্নেডো। তবে ধুলোর কুণ্ডলী নয়, জলরাশিই পাক খেতে খেতে উপরের দিকে উঠে যায়। নিমেষে, তৈরি হয়ে যায় জলস্তম্ভ। বৃহস্পতিবার বিকেলে মিনাখাঁ ব্লকের চৈতন্য নেরুলি এলাকায় এই দৃশ্য দেখে অবাক গ্রামবাসীরা। কেউ কেউ বলেন, ধুলো ওড়ানো টর্নেডো দেখেছি, কিন্তু ঘূর্ণির টানে জলরাশির ঊর্ধ্বমুখী হওয়ার ঘটনা কখনও দেখিনি। গ্রামবাসীদের অনেকেই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা তড়িঘড়ি ঘরে ঢুকে পড়েন। স্থানীয়দের কথায়, সিনেমার পর্দায় এমন দৃশ্য হয়তো দেখা যায়, তাই বলে চোখের সামনে জলরাশির ঊর্ধ্বমুখী কুণ্ডলী কখনও দেখিনি। এই ঘটনাকে ক্যামেরাবন্দি করতে অনেকেই মোবাইলে ভিডিও করেন। কয়েক মিনিটের এই তোলপাড় ফেলা ঘটনায় আশপাশে বেশ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি কাঁচাবাড়ির ছাউনি উড়ে গিয়েছে বলেও খবর। কেউ আহত হয়েছেন বলে শোনা যায়নি। বিশেষজ্ঞদের কথায়, এটি একটি জলঘূর্ণি। যা সাধারণত জলাশয়ের উপর তৈরি হয়। এটাই স্থলভাগে এসে টর্নেডোতে রূপ নেয়। স্থানীয় বাসিন্দা স্বপন মণ্ডল বলেন, আগে কখনও এমন দৃশ্য দেখিনি। তাই প্রথমে অনেকেই তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ