Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কাল রাজ্য সরকারি ছুটি, বন্ধ ব্যাঙ্কও

জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী কাল শনিবার এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে সমস্ত রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারের আওতায় থাকা সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে।

কাল রাজ্য সরকারি ছুটি, বন্ধ ব্যাঙ্কও
  • ১৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্মাষ্টমী উপলক্ষ্যে আগামী কাল শনিবার এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এর ফলে সমস্ত রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারের আওতায় থাকা সংস্থা, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। ক্যালেন্ডার অনুযায়ী ১৫ আগস্ট জন্মাষ্টমীর ছুটি থাকলেও, পঞ্জিকা অনুসারে রাজ্যের প্রায় সর্বত্রই তা পালিত হবে ১৬ আগস্ট। সেই যুক্তিতেই ওই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। যেহেতু এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা হলে ব্যাঙ্কগুলিতেও তার প্রভাব পড়ে, তাই আগামী কাল ব্যাঙ্ক বন্ধ থাকবে। প্রসঙ্গত, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আর্জি জানিয়েছিল অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন। সংগঠনের রাজ্য সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, দিনভর উপোস করে বহু মানুষ জন্মাষ্টমীর ব্রত পালন করেন। ব্যাঙ্ক চালু থাকলে, তা অনেকেরই কাছেই কঠিন হয়ে পড়ে। সেই কারণেই আমাদের আর্জি ছিল, ওই দিন মুখ্যমন্ত্রী এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করুন। তিনি আমাদের আর্জি মেনে নিয়েছেন। তার জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাতে চাই। খাদ্যদপ্তরও রেশন দোকান বন্ধের নির্দেশ জারি করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ