Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ দিল্লির বিরুদ্ধে বদলায় চোখ পন্থদের

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার দিয়ে এবার আইপিএল অভিযান শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে সেই ধাক্কা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঋষভ পন্থের দল। ৮ ম্যাচের ৫টি’তে জিতে টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে তারা।

আজ দিল্লির বিরুদ্ধে বদলায় চোখ পন্থদের
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০১:০৪
Prefer us on Google

লখনউ: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার দিয়ে এবার আইপিএল অভিযান শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। তবে সেই ধাক্কা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ঋষভ পন্থের দল। ৮ ম্যাচের ৫টি’তে জিতে টেবিলে পঞ্চম স্থানে অবস্থান করছে তারা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার ঘরের মাঠে ফের দিল্লির মুখোমুখি নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। বলাই বাহুল্য, প্রথম ম্যাচে হারের বদলা নিতে মুখিয়ে থাকবেন পন্থ-পুরানরা। পাশাপাশি দিল্লির প্রাক্তন ক্রিকেটার ঋষভ। পুরনো দলের বিরুদ্ধে সেরাটা উজাড়ের বাড়তি তাগিদ থাকবে লখনউ অধিনায়কের। যদিও লড়াইটা নয়। কারণ, অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস এবার দুরন্ত ফর্মে। ৭ ম্যাচের ৫টি’তে জয়ে টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

Advertisement

লখনউয়ের ব্যাটিংয়ে বড় ভরসা নিকোলাস পুরান। চলতি আসরে দুরন্ত ফর্মে রয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। ৮ ম্যাচে ২০৫.৫৮ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছে ৩৬৮ রান। এছাড়া ওপেনিংয়ে আইডেন মার্করাম ও মিচেল মার্শও নিয়মিত রান পাচ্ছেন। তবে ক্যাপ্টেন ঋষভ পন্থ একেবারেই ছন্দে নেই। ৮ ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১০৬। তারমধ্যেই এক ম্যাচেই এসেছে ৬৩। তাই মঙ্গলবার ঘরের মাঠে বড় রান পেতে মুখিয়ে থাকবেন তিনি। লখনউয়ের বোলিংও বেশ শক্তিশালী। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ডেথ ওভারে দুরন্ত বোলিং করে জয় ছিনিয়ে এনেছেন আভেশ খান। এছাড়া শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, দিগবেশ রাঠিরাও নিয়মিত উইকেট পাচ্ছেন। পক্ষান্তরে, দিল্লির প্রধান অস্ত্র টিম গেম। ব্যাটিংয়ে মিডল অর্ডারে ভরসা জোগাচ্ছেন লোকেশ রাহুল। প্রাক্তন টিমের বিরুদ্ধেও ছন্দে ধরে রাখতে চাইবেন তিনি। করুণ নায়ার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেলও রানের মধ্যে আছেন।

সম্পর্কিত সংবাদ