Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আজ মরশুমের প্রথম এল ক্লাসিকো, প্রতিশোধে চোখ রিয়াল মাদ্রিদের

গত মরশুমে এল ক্লাসিকোয় একচেটিয়া দাপট দেখিয়েছিল বার্সেলোনা। সব টুর্নামেন্ট মিলিয়ে চার সাক্ষাতেই শেষ হাসি হেসেছিল কাতালন ক্লাবটি। এরমধ্যে রয়েছে লিগের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে চার গোলে জয়।

আজ মরশুমের প্রথম এল ক্লাসিকো, প্রতিশোধে চোখ রিয়াল মাদ্রিদের
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মাদ্রিদ: গত মরশুমে এল ক্লাসিকোয় একচেটিয়া দাপট দেখিয়েছিল বার্সেলোনা। সব টুর্নামেন্ট মিলিয়ে চার সাক্ষাতেই শেষ হাসি হেসেছিল কাতালন ক্লাবটি। এরমধ্যে রয়েছে লিগের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে চার গোলে জয়। নতুন মরশুমে ফের একবার লড়াইয়ে নামছে স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রবিবার সেই সান্তিয়াগো বার্নাব্যুতে মরশুমের প্রথম এলস ক্লাসিকো। আর ঘরের মাঠে গতবারের লজ্জার হারের প্রতিশোধ নিতে মরিয়া রিয়াল মাদ্রিদ।

Advertisement

লিগে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন কিলিয়ান এমবাপেরা। আর দু’পয়েন্ট কম নিয়ে ঠিক পরেই রয়েছে বার্সা। অর্থাৎ, রবিবার জিতলেই শীর্ষস্থান আরও মজবুত হবে রিয়ালের। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে জিতে এক নম্বরে উঠে আসার সুযোগ থাকবে বার্সার সামনে। তবে মর্যাদার লড়াইয়ে নামার আগে দলের একাধিক ফুটবলারের চোট চিন্তায় রাখছে কাতালন ক্লাবটিকে। রবিবার লিওয়ানডস্কি, ড্যানি ওলমো, হুয়ান গার্সিয়া, গাবিকে পাবে না বার্সা। এমনকী, কার্ড সমস্যায় বেঞ্চে বসতে পারবেন না কোচ ফ্লিক। চোট সমস্যা রয়েছে রিয়াল শিবিরে। রুডিগার, ডেভিড আলাবাকে ছাড়াই দল সাজাতে হবে কোচ জাবি আলোন্সোকে। তবে আপফ্রন্টে এমবাপে বনাম ইয়ামাল দ্বৈরথ উপভোগ করার জন্য মুখিয়ে ফুটবল অনুরাগীরা।
 ম্যাচ শুরু রাত ৮-৪৫ মিনিটে।  সরাসরি ফ্যানকোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ