Bartaman Logo
৯ জুন, ২০২৬

উন্নয়নের কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে রাজ্যকে, বোধোদয় নীতি আয়োগের

‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অব স্টেটস।’ সংবিধানের গোড়াতেই, প্রথম অনুচ্ছেদে বলা আছে একথা।

উন্নয়নের কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে রাজ্যকে, বোধোদয় নীতি আয়োগের
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অব স্টেটস।’ সংবিধানের গোড়াতেই, প্রথম অনুচ্ছেদে বলা আছে একথা।  রাজ্যের উন্নয়ন ছাড়া গোটা দেশের প্রগতি যে অসম্ভব, এতদিনে কি সেই বোধোদয় হল নরেন্দ্র মোদির? নাহলে কেন এবার নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠকের এজেন্ডা ‘বিকশিত রা‌জ্য ফর বিকশিত ভারত-২০৪৭’? ওয়াকিবহাল মহলে উঠছে প্রশ্ন। আগামী কাল, শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে হবে এই বৈঠক। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে চলবে আলোচনা। সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তথা পদাধিকারবলে নীতি আয়োগের চেয়ারম্যান নরেন্দ্র মোদি।

Advertisement

নিয়ম অনুযায়ী, বৈঠকে কেবলমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবরাই অংশ নিতে পারেন। অন্য কোনও প্রতিনিধি নয়। সরকারি সূত্রে খবর, এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে নীতি আয়োগ। সেই কারণেই দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেন্ট কমিশনারের আধিকারিকদের ডেকে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন কি না, তা নিশ্চিত নয়। গত বছর ২৭ জুলাই নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেবার মহাজোট ‘ইন্ডিয়া’-র শরিক আট মুখ্যমন্ত্রী আলোচনা বয়কট করেছিলেন। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মজবুত রাখতেই মমতা বৈঠকে যোগ দেন। কিন্তু তাঁকে বলতে না দিয়ে মাঝপথে মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। প্রতিবাদে ফেটে পড়েন বাংলার মুখ্যমন্ত্রী। নীতি আয়োগ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার শতবর্ষে (২০৪৭ সাল) দেশকে বিকশিত করতে এবার মূল এজেন্ডা ‘রাজ্যের উন্নয়ন’। রাজ্যে রাজ্যে কর্মসংস্থান, স্কিল ডেভেলপমেন্ট, উদ্যোগ, মফস্বলে ম্যানুফ্যাকচারিং শিল্প, গ্রামে এমএসএমই, রিনিউয়েবল এনার্জি সেক্টর ইত্যাদি নিয়ে হবে বিস্তারিত আলোচনা। গত বছর ১৩-১৫ ডিসেম্বর সব রাজ্যের মুখ্যসচিবদের নিয়ে জাতীয়স্তরে আলোচনায় ডেকেছিল কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদির সভাপতিত্বে দিল্লির পুসা ইনস্টিটিউটে তিনদিনের ওই বৈঠকে তৈরি হয়েছিল খসড়া। তারই বাস্তব রূপ দিতেই এবার বসছে 
নীতি আয়োগের দশম গভর্নিং কাউন্সিলের বৈঠক। 

সম্পর্কিত সংবাদ