Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

টয়লেট পেপারেরও তো দাম বাড়বে, শুল্ক নিয়ে ট্রাম্পকে খোঁচা মার্কিন কৌতুকশিল্পীদেরও

ভারতের উপর শুল্ক চাপিয়ে আদপে নিজের পায়েই কুড়ুল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে এমন বক্তব্যই ক্রমেই জোরালো হচ্ছে।

টয়লেট পেপারেরও তো দাম বাড়বে, শুল্ক নিয়ে ট্রাম্পকে খোঁচা মার্কিন কৌতুকশিল্পীদেরও
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ওয়াশিংটন: ভারতের উপর শুল্ক চাপিয়ে আদপে নিজের পায়েই কুড়ুল মেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে এমন বক্তব্যই ক্রমেই জোরালো হচ্ছে। ইতিমধ্যেই মুখ খুলেছেন প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্কি মতো ব্যক্তিত্বরা। এবার ট্রাম্প-নীতির কড়া সমালোচনা করলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, কৌতুক অভিনেতা, লেখক  তথা সঞ্চালক স্টিফেন কোলবার্ট ও জিমি ফ্যালন। ‘লেট-নাইট শো’—তে অংশ নিয়েছিলেন তাঁরা। সেখানে কোলবার্ট জানিয়েছেন, ভারতীয় পণ্যের উপর শুল্কবৃদ্ধির যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাতে গজ, তুলোর মতো অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের দাম খুব বেড়ে যাবে। টয়লেট পেপারও আর সস্তায় মিলবে না।

Advertisement

কৌতুকের ছলে কোলবার্ট জানিয়েছেন, আমার নতুন ব্র্যান্ড শুরু করার এটাই সঠিক সময়! এরপরই সকলকে সতর্ক করে স্টিফেনের বার্তা, এবার সবকিছু আরও মহার্ঘ হতে চলেছে। ১৯২৯ সালের আর্থিক মন্দার পর মার্কিন প্রশাসন কখনও আমদানি শুল্ক এতটা বাড়ায়নি। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। মাংস-প্রিয় আমেরিকানদের জন্য খারাপ খবর। সুর চড়িয়েছেন জিমিও। তিনি বলেন, বন্ধুরা কানাডা, ব্রাজিল, ভারত সহ ৯০টিরও বেশি দেশের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নয়া শুল্ক ঘোষণা করেছেন। বাদ দিয়েছেন শুধুমাত্র উত্তর কোরিয়া ও ইপস্টেইন দ্বীপকে। জিমির আরও বক্তব্য, ব্রাজিলের উপরেও ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট। এরফলে কলা, আম ও আনারসের দাম বাড়বে। এমনকী টয়লেট পেপারের দামও বাড়তে চলেছে। কৌতুকের সুরে তিনি বলেন, বাথরুম থেকে বেরনোর পর দেখবেন লম্বা একটা রসিদ অপেক্ষা করছে!

Advertisement
সম্পর্কিত সংবাদ