Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যে শতাব্দীপ্রাচীন স্কুলের সংখ্যা ৩২০৫

রাজ্যে শতাব্দী প্রাচীন স্কুল রয়েছে ৩২০৫টি। এই স্কুলগুলির অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে খরচ করা হয়েছে ৬৮ কোটি ৮০ লক্ষের বেশি টাকা

রাজ্যে শতাব্দীপ্রাচীন স্কুলের সংখ্যা ৩২০৫
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে শতাব্দী প্রাচীন স্কুল রয়েছে ৩২০৫টি। এই স্কুলগুলির অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নে খরচ করা হয়েছে ৬৮ কোটি ৮০ লক্ষের বেশি টাকা। এর মধ্যে হাওড়া জেলায় রয়েছে ২১৩টি স্কুল। সেখানে খরচ হয়েছে ৩ কোটি টাকারও বেশি। মঙ্গলবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হাওড়া জেলার আমতা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সুকান্ত পাল একটি প্রশ্ন করেছিলেন। তার উত্তরে মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই তথ্য দিয়েছেন। শতবর্ষ প্রাচীন স্কুলগুলির ইতিহাস সংগ্রহ করে একটি তথ্যভাণ্ডার তৈরির কোনও পরিকল্পনা আছে কি না, মন্ত্রীর কাছে জানতে চান সুকান্তবাবু। মন্ত্রী জানান, বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ। দপ্তর ভেবে দেখবে। এদিকে, পরীক্ষাকেন্দ্র ও স্কুলের বাইরে মাইক বাজানো নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ