Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

চাঙ্গা হবে বাজার, ছোট গাড়ির দাম কমতে পারে এক লক্ষ টাকা পর্যন্ত

উৎসবের মরশুমে নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে? জিএসটির হার কমায় ছোট গাড়ির ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত দাম কমতে পারে।

চাঙ্গা হবে বাজার, ছোট গাড়ির দাম কমতে পারে এক লক্ষ টাকা পর্যন্ত
  • ৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): উৎসবের মরশুমে নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে? জিএসটির হার কমায় ছোট গাড়ির ক্ষেত্রে এক লক্ষ টাকা পর্যন্ত দাম কমতে পারে। এক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হওয়ায় বিক্রিবাটাও বাড়বে। বিশেষ করে ছোট শহরগুলিতে বাড়বে চাহিদা। ফলে ছোট গাড়ির বাজার ফের চাঙ্গা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শুধু ছোট গাড়ি নয়, সুরাহা হবে বিলাসবহুল গাড়ির ক্রেতাদেরও। এক্ষেত্রে জিএসটি ২৮ শতাংশ থেকে এক ধাক্কায় বেড়ে ৪০ শতাংশ হলেও গুনতে হবে না কমপেনসেশন সেস। অতীতে বিলাসবহুল গাড়িতে ২৮ শতাংশ জিএসটির সঙ্গে ১৭ থেকে ২২ শতাংশ পর্যন্ত এই কমপেনসেশন সেস চাপত। ফলে সামগ্রিকভাবে ট্যাক্সের পরিমাণ ৪৫ থেকে ৫০ শতাংশ হয়ে যেত। নয়া কাঠামোয় শুধুমাত্র ৪০ শতাংশ জিএসটি লাগু হবে। ফলে বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও সামগ্রিকভাবে ক্রেতারা লাভবান হবেন বলেই মত বিশেষজ্ঞদের। গ্র্যান্ট থর্নটন ভারত পার্টনার সাকেত মেহতা বলেন, ‘জিএসটির হার কমায় ছোট গাড়ি কেনার খরচ এক লক্ষ টাকা পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে উৎসবের মরশুমে গাড়ির বাজার ফের চাঙ্গা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। বিশেষ করে টায়ার ২ ও ৩ শহরগুলিতে চাহিদা বাড়তে পারে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ