Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ময়নাগুড়িতে পাথর বোঝাই গাড়িকে ধাওয়া করে ধরল পুলিস, গ্রেপ্তার চালক

পুলিসের চোখে ধুলো দিয়ে পালাতে গিয়েও হল না শেষ রক্ষা। প্রায় এক কিলোমিটার তাড়া করে ওই গাড়ি ধরে ফেলল ময়নাগুড়ি থানার পুলিস।

ময়নাগুড়িতে পাথর বোঝাই গাড়িকে ধাওয়া করে ধরল পুলিস, গ্রেপ্তার চালক
  • ৩১ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: পুলিসের চোখে ধুলো দিয়ে পালাতে গিয়েও হল না শেষ রক্ষা। প্রায় এক কিলোমিটার তাড়া করে ওই গাড়ি ধরে ফেলল ময়নাগুড়ি থানার পুলিস। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার রাত বারোটা নাগাদ। অভিযোগ, জলঢাকা নদী থেকে অবৈধভাবে পাথর তুলে গন্তব্যের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় আমগুড়ি ফাঁড়ির ভ্যান টহল দিচ্ছিল। তাদের চোখে পড়ে ঘটনাটি। গাড়িটিকে দাঁড়া করানোর চেষ্টা করেন পুলিস কর্মীরা। কিন্তু প্রচন্ড গতিতে পুলিসের সামনে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। গাড়ি নিয়ে তাদের তাড়া করে পুলিস। শেষে বক্সিরডাঙ্গা এলাকা থেকে আটক করা হয় পাথরবোঝাই গাড়িটি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। জানা গিয়েছে, তার বাড়ি ময়নাগুড়ির জল্পেশ মোড় এলাকায়। তদন্তকারী এক পুলিস আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তর নাম রাজা ডাকুয়া। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ