Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘দ্য কেরালা স্টোরি’কে জাতীয় পুরস্কার, নিন্দায় সোচ্চার পুনের ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়া সংগঠন

জাতীয় পুরস্কার পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমার পরিচালক সুদীপ্ত সেনের ঝুলিতে সেরা পরিচালকের সম্মান। বিষয়টা সিনেবোদ্ধারা মোটেও ভালভাবে নেননি।

‘দ্য কেরালা স্টোরি’কে জাতীয় পুরস্কার, নিন্দায় সোচ্চার পুনের ফিল্ম ইনস্টিটিউটের পড়ুয়া সংগঠন
  • ৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: জাতীয় পুরস্কার পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমার পরিচালক সুদীপ্ত সেনের ঝুলিতে সেরা পরিচালকের সম্মান। বিষয়টা সিনেবোদ্ধারা মোটেও ভালভাবে নেননি। পুরস্কার ঘোষণার পর থেকেই ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। এমনকি নামী দামি অভিনেতারাও ‘দ্য কেরালা স্টোরি’র জাতীয় সম্মান নিয়ে আপত্তি তুলেছেন। দাবি, এই সিনেমা প্রোপাগান্ডা প্রচার করছে। যা কোনওভাবেই কাম্য নয়। এবার প্রতিবাদে বিবৃতি জারি করল এফটিআইআই-এর ছাত্র সংগঠন। তাঁদের দাবি, ‘দ্য কেরালা স্টোরি’ কোনও চলচ্চিত্র নয়, বরং একটা অস্ত্র। বিবৃতিতে বলা হয়েছে, ‘রাষ্ট্র আবারও তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে। যদি কোনো প্রোপাগান্ডা চলচ্চিত্র সংখ্যাগরিষ্ঠতাবাদী, বিদ্বেষপূর্ণ এজেন্ডার সঙ্গে মিলে যায়, তাহলে সেটিকে পুরস্কৃত করা হবে।’ 

Advertisement

‘দ্য কেরালা স্টোরি’ মুক্তির পর মিথ্যাচারের অভিযোগ্য উঠেছিল। ছাত্র সংগঠন তাদের বিবৃতিতে ফের একই দাবি করেছে। সংগঠনের তরফে বলা হয়েছে, ‘চলচ্চিত্র কোনো নিরপেক্ষ মাধ্যম নয়, এটি একটি শক্তিশালী প্রভাব বিস্তারকারী উপকরণ। তাই কেরালা স্টোরিকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত কেবল হতাশাজনক নয়, বিপজ্জনকও।’ সরকারকে সরাসরি নিশানা করে ছাত্র সংগঠন জানিয়েছে, ‘চলচ্চিত্রকে রাষ্ট্র-সমর্থিত সাম্প্রদায়িকতার হাতিয়ারে পরিণত করা হচ্ছে।’ প্রোপাগান্ডাকে পুরস্কৃত করলে সেটি সত্য হয়ে যায় না, একথাই জোর দিয়ে বোঝাতে চেয়েছে ফিল্ম ইন্সটিটিউশনের ছাত্ররা।

সম্পর্কিত সংবাদ