Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বাগদান সারলেন

বাগদান সারলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শুক্রবার গোপনে আংটি বদল করলেন তাঁরা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাগদান সারলেন
  • ৪ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাগদান সারলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শুক্রবার গোপনে আংটি বদল করলেন তাঁরা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও দু’জনের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরাও  যোগ দিয়েছিলেন বিশেষ দিনে। যদিও তারকাদের তরফে রাত পর্যন্ত বাগদানের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিজয় ও রশ্মিকার প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। একাধিক অনুষ্ঠান, রেস্তরাঁয় একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। এমনকী, পরস্পরের জন্মদিন পালনও করেছেন তাঁরা। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কখনও মুখ খোলেননি। শোনা যাচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসবেন রশ্মিকা ও বিজয়। তাঁদের পরিকল্পনা ততদিন পুরো বিষয়টি গোপনেই রাখবেন। উল্লেখ্য, এরপর রশ্মিকাকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘থামা’ ছবিতে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবির ট্রেলার পছন্দ করেছেন ভক্তরা। চলতি মাসেই ছবিটি মুক্তি পাবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ