Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এবার স্বাধীন করার উদ্যোগ কমিশনের

রা঩জ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরটিকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আওতার বাইরে এনে স্বাধীন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিতে হবে। এই দপ্তরে বিভিন্ন অফিসারদের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে এবার স্বাধীন করার উদ্যোগ কমিশনের
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রা঩জ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরটিকে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আওতার বাইরে এনে স্বাধীন প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিতে হবে। এই দপ্তরে বিভিন্ন অফিসারদের নিয়োগ করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে এই সংক্রান্ত নির্দেশ সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে। আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। নতুন ভোটার তালিকা তৈরির জন্য ‘বিহার মডেলে’ বিশেষ নিবিড় পর্যালোচনার’ (এসআইআর) সম্ভাবনার প্রেক্ষিতে কমিশনের এই উদ্যোগ খুবই তাৎপর্যপূর্ণ। মনে করছে প্রশাসনিক মহল।

Advertisement

রাজ্যের সিইও দপ্তরটি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীন। যদিও নির্বাচন কমিশনের নির্দেশেই সেটি পরিচালিত হয়। কমিশন এই অফিসটিকে একটি স্বাধীন দপ্তরে পরিণত করতে চাইছে। কমিশনের পক্ষ থেকে মুখ্যস঩চিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইও অফিসে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার ক্ষেত্রে খামতি আছে। অফিসটি অর্থদপ্তরের উপর নির্ভরশীল। এটি স্বরাষ্ট্র দপ্তরের অধীন। দপ্তরটির নেতৃত্ব দেন প্রধান সচিব পর্যায়ের একজন অফিসার। সেখানে সিইও একজন অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আধিকারিক। এই প্রেক্ষিতে রাজ্য প্রশাসনকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরটিকে স্বরাষ্ট্র দপ্তরের আওতা থেকে বের করে একটি স্বাধীন দপ্তরের মর্যাদা দিতে হবে। নির্বাচনী দপ্তরের অর্থবরাদ্দের জন্য পৃথক বাজেট হেড থাকবে। অন্যান্য দপ্তরের সচিবদের মতো সিইও’কে আর্থিক ক্ষমতা দিতে হবে।  এর ফলে সিইও’র অফিস প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা পাবে, যা তাদের নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনায় সাহায্য করবে। সিইও’কে সাহায্য করার জন্য আর্থিক উপদেষ্টা নিয়োগ করতে হবে। আগামী বিধানসভা নির্বাচন পরিচালনার জন্য এই অফিসে অন্যান্য অফিসারদের শূন্য পদগুলি পূরণ করতে হবে। এই কাজ করতে হবে কমিশনের সঙ্গে পরামর্শক্রমেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ