Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কমিশন ঘুরপথে জেলা ছাড়তে বাধ্য করছে অপসারিত ডিএম, এসপিদের!

অপসারিত ডিএম, এসপিদের এবার কার্যত ঘুরপথে সংশ্লিষ্ট জেলা ছাড়তে বাধ্য করছে নির্বাচন কমিশন! সদ্য পোস্টিং পাওয়া নতুন ডিএম, এসপিদের সংশ্লিষ্ট জেলার সরকারি বাংলোয় ঢুকতে হবে আগামী তিনদিনের মধ্যে। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কমিশন।

কমিশন ঘুরপথে জেলা ছাড়তে বাধ্য করছে অপসারিত ডিএম, এসপিদের!
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অপসারিত ডিএম, এসপিদের এবার কার্যত ঘুরপথে সংশ্লিষ্ট জেলা ছাড়তে বাধ্য করছে নির্বাচন কমিশন! সদ্য পোস্টিং পাওয়া নতুন ডিএম, এসপিদের সংশ্লিষ্ট জেলার সরকারি বাংলোয় ঢুকতে হবে আগামী তিনদিনের মধ্যে। শুক্রবার এই সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে কমিশন।  

Advertisement

পর্যবেক্ষকদের একাংশের মতে, নির্বাচন কমিশনের দ্বারা অপসারিত ডিএম, এসপিরা যাতে ওই জেলায় সরকারি বাংলো দখল করে থাকতে না পারেন তার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের আশঙ্কা, অপসারিত আমলারা জেলা আঁকড়ে থাকলে তাঁরা ভোটে ছড়ি ঘোরাতে পারেন, তার জন্যই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।  
তবে কমিশনের এই নির্দেশকে ঘিরে, রাজ্যের আইএএস এবং আইপিএস মহলে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। কারণ, অধিকাংশ ক্ষেত্রে জেলার অপসারিত ডিএম এবং এসপিদের ছেলেমেয়েরা সংশ্লিষ্ট জেলার নামী স্কুলগুলিতে পড়াশুনো করছে। ভোটের জন্য বছরের শুরুতেই অপসারিত ডিএম, এসপিদের সরকারি বাংলো ছেড়ে দিতে হলে পরিবার নিয়ে বিপাকে পড়বেন তাঁরা। ফলে ছেলেমেয়েদের পড়াশোনা থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য পুলিশের এক আইপিএস অফিসার জানাচ্ছেন, ‘কলকাতায় যাঁদের পোস্টিং তাঁদের তেমন সমস্যা হবে না। মূলত সমস্যাটা হচ্ছে জেলার ক্ষেত্রে। এমনিতেই জেলার সার্কিট হাউস কিংবা সরকারি গেস্ট হাউসগুলি ভোটের জন্য ভিন রাজ্য থেকে আসা পর্যবেক্ষকদের দখলে। ফলে সমস্যায় পড়বেন আপসারিত ডিএম, এসপিদের পরিবারের সদস্যরা।’ এতেই ক্ষুব্ধ রাজ্যের আমলাদের একটা বড়ো অংশ।
উল্লেখ্য, ভোটের দিন ঘোষণার পর মধ্যরাত থেকে রাজ্যের বিভিন্ন জেলার ডিএম, এসপি, বিভিন্ন রেঞ্জের আইজি, ডিআইজি থেকে পুলিশ কমিশনারদের দফায় দফায় অপসারণ করেছে নির্বাচন কমিশন। এই কদিনে কার্যত রাজ্য প্রাশাসনেরই খোলনলচে বদলে দিয়েছে কমিশন। সাম্প্রতিক কালে তো বটেই অতীতের ভোটে কখনো এত অপসারণ দেখেনি রাজ্য। ফলে এবার বেশ সমস্যাই তৈরি হয়েছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ