Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২০০২ সালের ‘এসআইআর’ শুরু হয়েছিল ৬ নভেম্বর

এসআইআর নিয়ে এই মুহূর্তে ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজতে খুঁজতে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু সেই ২০০২ সালের এসআইআর কবে থেকে শুরু হয়েছিল?

২০০২ সালের ‘এসআইআর’ শুরু হয়েছিল ৬ নভেম্বর
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে এই মুহূর্তে ২০০২ সালের ভোটার তালিকায় নাম খুঁজতে খুঁজতে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু সেই ২০০২ সালের এসআইআর কবে থেকে শুরু হয়েছিল? প্রবীণ সিপিএম নেতা রবীন দেব জানাচ্ছেন, আজ থেকে ২৪ বছর আগে ৬ নভেম্বর তদানীন্তন মুখ্য নির্বাচনী আধিকারিক সব্যসাচী সেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির ঘোষণা করেন। প্রবীণ বামনেতা বলছেন, সেই বছর কিন্তু এখনকার মতো পুরোনো ভোটার তালিকায় নাম খুঁজতে হয়নি। ২০০১ সালের ভোটার তালিকা নিয়েই বাড়ি বাড়ি গিয়েছিলেন পরিগণকরা। সেই সময় বিএলও ছিল না। ২৪ বছর আগে যে সংশোধনী শুরু হয়েছিল, তার জন্যও যাচাইয়ের সময়সীমা রাখা হয়েছিল একমাস। রবীনবাবু বলেন, ‘২০০১ সালে বিধানসভা নির্বাচন হয়। তখন ৪ কোটি ৮৪ লক্ষ মতো ভোটার ছিল। সেইসময় এসআইআর নাম দেয়নি। তারপর ভোটার তালিকায় সংশোধনী একাধিকবার হয়েছে। ২০০৮ সালের পর ডিলিমিটেশন হয়। ২০০৮ সাল থেকে ‘বিএলও’ আসে। তারপর আমরা চাপ দিয়ে বললাম ‘বিএলএ’ রাখতে হবে। তখন তো জনগণনার পরেই রিভিশন হতো। এখন তো জনগণনাই হচ্ছে না। ফলত, সকলেই গড় সংখ্যা বলে চলেছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ