Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনের বেলমুলায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠান, পালানিয়া খালে ব্রিজ নির্মাণের শিলান্যাস

দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য ছিল দাঁতনের পালানিয়া খালের উপর ব্রিজটি।

দাঁতনের বেলমুলায় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠান, পালানিয়া খালে ব্রিজ নির্মাণের শিলান্যাস
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বেলদা: দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য ছিল দাঁতনের পালানিয়া খালের উপর ব্রিজটি। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের। অবশেষে রাজ্য সরকারের তরফে ওই ব্রিজটি নতুন করে নির্মাণের জন্য ১ কোটি ১২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। গত ২২ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুর সফরে এসে কলেজিয়েটের মাঠে সরকারি অনুষ্ঠান থেকে এই ব্রিজের শিলান্যাস করেন। শুক্রবার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বেলমুলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ও প্রতুল দাস, দাঁতনের বিডিও চিরঞ্জিৎ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র, কর্মাধ্যক্ষ উত্তম বেরা প্রমুখ।

Advertisement

জাতীয় সড়ক থেকে দাঁতন-২ গ্রাম পঞ্চায়েতের মানিকাডাঙর হয়ে সুবর্ণরেখা নদী তীরবর্তী বেলমুলা গ্রামে যাওয়ার রাস্তায় পালানিয়া খালের উপরে ব্রিজটি রয়েছে। সুবর্ণরেখা নদী পেরিয়ে পাশের রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডের মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বহু আগেই ব্রিজটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল। ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্রিজের নীচ দিয়ে একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। কিন্তু, বর্ষায় খালের জল বেড়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। অবশেষে জেলা পরিষদ থেকে ১ কোটি ১২ লক্ষ টাকা ব্রিজ তৈরির জন্য বরাদ্দ হয়েছে। 
বিধায়ক বলেন, এই এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে নানা প্রকল্প নেওয়া হয়েছে। যার মধ্যে এই ব্রিজ নির্মাণ রয়েছে। আগামী দিনে নদী তীরবর্তী বেলমুলা পার্কে হোম স্টের ব্যবস্থা করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ