নয়াদিল্লি: দুবাইয়ের এয়ার শোতে তেজস দুর্ঘটনা ও পাইলটের মৃত্যু ‘বিচ্ছিন্ন ঘটনা’। বিবৃতি দিয়ে জানাল নির্মাতা সংস্থা হিন্দুস্তান এরোনটিকস লিমিটেড (হ্যাল)। গত শুক্রবার দুবাই এয়ার শো-তে হ্যাল নির্মিত একটি তেজস নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে। শহিদ হন বায়ুসেনার উইং কমান্ডার নমাংশ সিয়ল। দুর্ঘটনার জেরে বম্বে স্টক এক্সচেঞ্জে হ্যালের শেয়ারদর ৮ শতাংশ কমে যায়। এরপরেই সংস্থা বিবৃতি দিয়ে জানাল, বিশেষ পরিস্থিতিতে ওই দুর্ঘটনাটি ঘটেছে। তদন্তকারী সংস্থার সঙ্গে যাবতীয় সহযোগিতা করা হবে বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি।



