Bartaman Logo
১০ জুন, ২০২৬

পার্টি অফিসের জমি মামলায় সিপিএমকে সুপ্রিম-নোটিশ

জমি সংক্রান্ত মামলায় কেরলের শাসক দল সিপিএমকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। তিরুবনন্তপুরমে সিপিএমের রাজ্য সদর দফতর, একেজি ভবন যে জমিতে তৈরি হয়েছে, সেটি নিয়েই জটিলতা চরমে।

পার্টি অফিসের জমি মামলায় সিপিএমকে সুপ্রিম-নোটিশ
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জমি সংক্রান্ত মামলায় কেরলের শাসক দল সিপিএমকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। তিরুবনন্তপুরমে সিপিএমের রাজ্য সদর দফতর, একেজি ভবন যে জমিতে তৈরি হয়েছে, সেটি নিয়েই জটিলতা চরমে। ইসরোর বিজ্ঞানী বিন্দুর অভিযোগ, ওই জমির ৩২ শতক অংশের মালিক তিনি। অথচ সেই সম্পত্তি থেকে তিনি ৬ বছর ধরে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি নিয়ে গত বছরের ডিসেম্বরেই কেরল হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা বিজ্ঞানী। কিন্তু হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এরপর সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেন তিনি। শীর্ষ আদালতের বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। তবে, সিপিএমকে এই নিয়ে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ