নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার থেকে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গেল। তবে এবার গরমের ছুটি কবে শেষ হচ্ছে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি নেই। এই অবস্থায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশ দিয়েছে, গরমের ছুটির মধ্যে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস অনলাইনে নিতে হবে শিক্ষকদের। সেপ্টেম্বরে সেমেস্টারের পরীক্ষা রয়েছে। তাই অনির্দিষ্টকাল ছুটি থাকলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে পারে। শিক্ষকরা নিজেদের মধ্যে আলোচনা করে যাতে এই ক্লাস নেন, সেই আবেদন জানিয়েছে সংসদ।



