Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দশভুজা প্রকল্পে সাফল্য, কমেছে যৌন হেনস্তার ঘটনা

নারীদের সুরক্ষা দিতে বনগাঁ পুলিশ জেলায় সম্প্রতি চালু হয়েছে দশভুজা প্রকল্প। তাতে সাফল্যও মিলেছে। ২০২৪ সালের তুলনায় ’২৫ সালে বনগাঁ পুলিশ জেলায় কমেছে যৌন হেনস্তার ঘটনা।

দশভুজা প্রকল্পে সাফল্য,  কমেছে যৌন হেনস্তার ঘটনা
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নারীদের সুরক্ষা দিতে বনগাঁ পুলিশ জেলায় সম্প্রতি চালু হয়েছে দশভুজা প্রকল্প। তাতে সাফল্যও মিলেছে। ২০২৪ সালের তুলনায় ’২৫ সালে বনগাঁ পুলিশ জেলায় কমেছে যৌন হেনস্তার ঘটনা। ২০২৪ সালে বনগাঁ পুলিশ জেলায় মোট ৪১টি যৌন হেনস্তার অভিযোগ মিলেছিল। ২০২৫ সালে সেই সংখ্যাটি কমে দাঁড়িয়েছে ১৭টি। গ্রামগঞ্জে কিংবা শহরে প্রায়ই নারীদের উদ্দেশ্যে কটূক্তি করার অভিযোগ শোনা যায়। যুবতী বা তরুণীদেরকে পিছু নেওয়ার মতো ঘটনাও ঘটে। তবে পরিসংখ্যানের দিক দিয়ে মহিলাদের পিছু নেওয়ার ঘটনাও ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কমেছে। ’২৪ সালে বনগাঁ পুলিশ জেলায় মহিলাদের পিছু নেওয়ার ১২টি অভিযোগ হয়েছিল। ২০২৫ সালে সেটি কমে দাঁড়িয়েছে ১০টি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মহিলাদের দিকে কুদৃষ্টি কিংবা গোপনে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার অভিযোগও আসে। ২০২৫ সালে সেই অভিযোগ কমে দাঁড়িয়েছে ৩টি। ২০২৪ সালে ৫টি এমন অভিযোগ দায়ের হয়েছিল জেলার বিভিন্ন থানায়। সব ক’টিই দশভূজা প্রকল্পের সুফল বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পে জাগৃতি, শক্তি, রক্ষাকবচ, প্রগতি, প্রতিষ্ঠা ইত্যাদি অন্যতম। নারীদের সুরক্ষা বৃদ্ধিতে জেলার একাধিক স্কুলে ছাত্রীদের শক্তি প্রকল্পে প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কোনো জায়গা থেকে নারী হেনস্তার খবর এসেই পুলিশ রক্ষাকবচ প্রকল্পে ৫-১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সব মিলিয়ে ইতিমধ্যে পুরস্কার জিতে নিয়েছে দশভুজা প্রকল্প। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, নারী সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। দশভুজা প্রকল্পের সুফল হিসেবে কমেছে নারীদের যৌন হেনস্তার ঘটনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ