এসআরএফটিআইয়ের ছাত্রীদের হুমকি, সাইবার সেলে অভিযোগ
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উপাচার্যের নিরাপত্তার পরিবর্তে আন্দোলনরত পড়ুয়াদের উপর নজরদারি চালাচ্ছে পুলিশ। এমনই অভিযোগ তুললেন এসআরএফটিআইয়ের পড়ুয়ারা। শনিবার পড়ুয়ারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। তাঁদের অভিযোগ, সমাজমাধ্যমে ছাত্রীদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তাঁরা কলকাতা পুলিশের সাইবার সেলে ই-মেইল মারফত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন। এদিন উপাচার্যের পদত্যাগ ও ক্যম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবিতে সরব হয় প্রতিষ্ঠানের ছাত্র সংসদ ও প্রাক্তনীদের সংগঠন। এসআরএফটিআইয়ের পড়ুয়া নচিকেতা, নীলিমারা বলেন, ‘পড়ুয়াদের সঙ্গে উপাচার্য সম্পর্ক খারাপ করছেন। তাঁর প্রতি পড়ুয়ারা আর কোনো ভরসা রাখতে পারছেন না।’ উপাচার্য সন্তোষ আজমেরা এদিন বলেছেন, ‘প্রতিষ্ঠানের শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে কথাবার্তা বলে তাঁদের সমস্যার কথা শুনছেন। আমরা আশাবাদী, কথাবার্তার মাধ্যমে এই পরিস্থিতি কাটিয়ে ওঠা যাবে। প্রতিষ্ঠানে পড়ুাশোনার কার্যকলাপ ফের শুরু করা যাবে।’ রেজিস্ট্রার বলেন, ‘পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি ইনস্টিটিউট দেখছে না, এই অভিযোগ একেবারেই মিথ্যা।’  -নিজস্ব চিত্র

Advertisement