Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মুর্শিদাবাদের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু

মুর্শিদাবাদের বেলডাঙার জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু। বাইকে চেপে পিসেমশাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল সে।

মুর্শিদাবাদের জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা, ছাত্রের মৃত্যু
  • ২ জুন, ২০২৫ ১৭:০৬

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের বেলডাঙার জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু। বাইকে চেপে পিসেমশাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল সে। সেই সময় বড়ুয়া মোড় এলাকায় লরির সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। অকুস্থলেই মৃত্যু হয় ছাত্রটির। দুর্ঘটনায় জখম হয়েছেন ওই ছাত্রটির পিসেমশাই। পুলিস জানিয়েছে, মৃতের নাম ফাহিম শেখ (১০)। বেলডাঙা থানার বড়ুয়া বাগানপাড়া এলাকায় তার বাড়ি। 

Advertisement

ঘটনার প্রত্যক্ষদর্শী খাইরুল হক বলেন, বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। ছেলেটি বাইক থেকে ছিটকে গিয়ে লরির চাকায় পিষে যায়। ঘাতক লরিটি কৃষ্ণনগর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দা জিসানুল হক বলেন, এই রাস্তায় ঠিকঠাক ভাবে যান চলাচল করছে না। যান চলাচল স্বাভাবিক হলে এইরকম ঘটনা ঘটত না। 

অন্যদিরে, খবর পেয়েই অকুস্থলে পৌঁছন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরি। তিনি বলেন, অত্যন্ত দুঃখের ঘটনা। ছাত্রটির অকালে প্রাণ চলে গেল। এই ঘটনায় আমরা অত্যন্ত মর্মাহত। ছাত্রটির পরিবারের পাশে রয়েছি। প্রশাসনকে অনুরোধ করব, বড়ুয়া মোড়ের যা অবস্থা তাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় সড়কে আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীকাল, মঙ্গলবার ঈদের আগে এখানে শেষ হাট বসবে, ব্যাপক ভিড়ও হবে। অন্যদিকে, ফ্লাইওভারেও কাজ শুরু হবে। ইতিমধ্যেই ঈদ উপলক্ষ্যে অনেক মানুষ গ্রামে ফিরছেন। রাস্তায় যানজট তুলনামূলক ভাবে বাড়তে পারে। ফলে যারা মোটর সাইকেল চালাবেন তাঁদেরকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। টোটো চালকরাও যেন আইন মেনেই রাস্তায় গাড়ি চালান।

সম্পর্কিত সংবাদ