Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

নিউজিল্যান্ডে জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫। যদিও ইউএসজিএস-এর তথ্য বলছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।

নিউজিল্যান্ডে জোরালো ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫
  • ২৫ মার্চ, ২০২৫ ১৩:০৩
Prefer us on Google

ওয়েলিংটন, ২৫ মার্চ: জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫। যদিও ইউএসজিএস-এর তথ্য বলছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। আজ, মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময়) নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের রিভারটনের মূল ভূখণ্ডের থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। যার ফলে উপকূলবর্তী এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের দশ কিলোমিটার গভীরে। সেই কারণেই সমুদ্র সংলগ্ন এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে নিউজিল্যান্ডের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর। তবে এই ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি। কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে উপকূল এলাকা থেকে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলেছে প্রশাসন। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ