Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা পিছল এক সপ্তাহ

পড়ুয়াদের বিক্ষোভে এক সপ্তাহ পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা। ১৪ জুনের পরিবর্তে তা ২১ জুন থেকে শুরু হবে

রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকের পরীক্ষা পিছল এক সপ্তাহ
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ুয়াদের বিক্ষোভে এক সপ্তাহ পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা। ১৪ জুনের পরিবর্তে তা ২১ জুন থেকে শুরু হবে। আজ, মঙ্গলবার প্রকাশিত হবে নতুন রুটিন। প্রসঙ্গত, শিক্ষাবর্ষ পিছিয়ে চলার কারণে তিন বছরের সিবিসিএস পদ্ধতির স্নাতক কোর্সের শেষ ব্যাচের ফাইনাল সেমেস্টারে সিলেবাসই শেষ হয়নি। নিয়ম অনুযায়ী, সেমেস্টারের ছ’মাসের মধ্যে ন্যূনতম ৯০ দিন পঠনপাঠন হওয়ার কথা। এক্ষেত্রে তার চেয়ে অনেকটাই কম হয়েছে। তাই পরীক্ষা পিছনোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা। এই অবস্থায় সোমবার আধিকারিক এবং অধ্যক্ষদের সঙ্গে তড়িঘড়ি অনলাইন বৈঠকে বসেন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। সেখানে ঠিক হয়েছে, অন্তত এক সপ্তাহ বাড়তি সময় দেওয়া হবে ছাত্রছাত্রীদের। যদিও পড়ুয়াদের দাবি এই সময়ও বেশ কম। বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, পরীক্ষা ঠিক সময়ে শেষ না করতে পারলে ফলপ্রকাশও হবে দেরিতে। তাই বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্স শুরু করতেও দেরি হবে। বিশেষ করে যাঁরা অন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের আবেদন করতে চান, তাঁরা বঞ্চিত হবেন। তাই খুব বেশি সময় বাড়ানো সম্ভব হচ্ছে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ