Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অযোগ্যদের বাদের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, এসএসসি

চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য এবং এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)।

অযোগ্যদের বাদের নির্দেশকে চ্যালেঞ্জ  করে ডিভিশন বেঞ্চে রাজ্য, এসএসসি
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য এবং এসএসসি (স্কুল সার্ভিস কমিশন)। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর রায়ে জানিয়েছিলেন,  চিহ্নিত অযোগ্যদের বাদ রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনও চিহ্নিত অযোগ্য প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র বাতিল করতে হবে। মঙ্গলবার এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানায় রাজ্য এবং এসএসসি। এরপর সেই মামলা দায়রের অনুমতি দিল বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। আদালত সূত্রে জানা গিয়েছে, বুধবার এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ