Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

রেশনে খাদ্যদ্রব্য সরবরাহে গতিবৃদ্ধির নির্দেশ রাজ্যের

রেশনে বিভিন্ন স্তরে খাদ্য সরবরাহ করার সময়সীমা কিছুটা পরিবর্তন করল খাদ্যদপ্তর। যাতে সব স্তরেই খাদ্যসামগ্রী আরও আগে চলে আসে বিজ্ঞপ্তি দিয়ে সেই ব্যবস্থা করা হয়েছে।

রেশনে খাদ্যদ্রব্য সরবরাহে গতিবৃদ্ধির নির্দেশ রাজ্যের
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশনে বিভিন্ন স্তরে খাদ্য সরবরাহ করার সময়সীমা কিছুটা পরিবর্তন করল খাদ্যদপ্তর। যাতে সব স্তরেই খাদ্যসামগ্রী আরও আগে চলে আসে বিজ্ঞপ্তি দিয়ে সেই ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকরা যাতে যথাসময়ে খাদ্যসামগ্রী পান তার জন্যই এই ব্যবস্থা। খাদ্যদপ্তরের তিনটি স্তরে প্রথমে খাদ্যশস্য বরাদ্দ করা হয়। তারপর ডিস্ট্রিবিউটার হোলসেলারদের মাধ্যমে তা রেশন ডিলারদের কাছে পৌঁছয়। খাদ্যমন্ত্রক সম্প্রতি রাজ্যগুলিকে চিঠি পাঠিয়ে তিনমাসের খাদ্যশস্য আগাম তুলে রাখতে বলেছিল। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী সময়সীমার অন্তত ৪৫ দিন আগে তোলার নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। কোনও মাসে রেশন ডিলারদের বরাদ্দ গম ও চাল তার আগের মাসের ২৫ তারিখের মধ্যে পৌঁছে দিতে বলা হয়েছে। আটার ক্ষেত্রে আগের মাসের শেষদিনের মধ্যে ৭০ শতাংশ বরাদ্দ পাঠাতে হবে। বাকি ৩০ শতাংশ পাঠাতে হবে ওই মাসের ৫ তারিখের মধ্যে। আটা যেহেতু বেশিদিন সংরক্ষণ করে রাখা যায় না তাই কম সময় দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, বেশি পরিমাণে খাদ্য আগাম পাঠালে তা রেশন দোকানে মজুত করে রাখার ক্ষেত্রে অসুবিধা হতে পারে। কারণ দোকানে মজুত রাখার পরিকাঠমো সীমিত। বিষয়টি খাদ্যদপ্তরকে জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ