Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

এম আর বাঙ্গুরে ‘স্ট্যাপলার টেকনিক’

শুধু পুঁথিগত বিদ্যা বা তত্ত্বকথা নয়! একেবারে লাইভ অপারেশনে ছাত্রছাত্রী, এমনকি বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকের হাতেকলমে ট্রেনিং হল টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে।

এম আর বাঙ্গুরে ‘স্ট্যাপলার টেকনিক’
  • ৩১ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুধু পুঁথিগত বিদ্যা বা তত্ত্বকথা নয়! একেবারে লাইভ অপারেশনে ছাত্রছাত্রী, এমনকি বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকের হাতেকলমে ট্রেনিং হল টালিগঞ্জের এম আর বাঙ্গুর হাসপাতালে। শেখালেন ডাঃ মাখনলাল সাহার মতো সিনিয়র জেনারেল সার্জনরা। বাঙ্গুরের আটতলার অপারেশন থিয়েটারে এদিন একে একে ১১ জন রোগীর নতুন টেকনিকে অপারেশন হয়। তা দেখলেন ৫০ জন সার্জন।

Advertisement

কী এই নতুন টেকনিক? এক ধরনের আধুনিক স্ট্যাপলার ব্যবহার করে কাটা ও সেলাই, দুটিই অনেক বেশি নিঁখুত, কম যন্ত্রণাদায়ক এবং কম রক্তপাত কীভাবে করা যায়, তারই ট্রেনিং হয় এদিন। এদিন ফাইমোসিস অস্ত্রোপচারের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই টেকনিক। অপারেশনের নাম সারকামসিশন।

চিকিৎসক মহল সূত্রে খবর, এতদিন প্রচলিত পদ্ধতিতে কাটা এবং সেলাই করায় ব্যথা-যন্ত্রণা থাকত বেশ কিছুদিন। রক্তপাত হতো অনেকসময়। নয়া পদ্ধতিতে স্ট্যাপলার ব্যবহার করে কষ্ট অনেকটাই কমানো সম্ভব হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ