Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ শহর ছাড়ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে একাধিক আকাশপথ।

আজ শহর ছাড়ছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ
  • ১০ মার্চ, ২০২৬ ১৬:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বন্ধ রয়েছে একাধিক আকাশপথ। ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও কলকাতা ছেড়ে যেতে পারেননি কুইন্টন ডি’কক-শাই হোপরা। উল্লেখ্য, ১ মার্চ যুদ্ধ থেকে ছিটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রোটিয়াদের বিদায় ঘটে তিনদিন বাদে। তবে বিমান পরিষেবা ব্যাহত থাকায় ভারতেই আটকে থাকেন দু’দেশের ক্রিকেটাররা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তাঁরা। অবশেষে দেশে ফেরার বিকল্প ব্যবস্থা করেছে আইসিসি। বিশেষ চাটার্ড ফ্লাইটে দুই দলের ক্রিকেটারদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছেন বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। একই বিমানে রওনা দেবেন তাঁরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ